-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ঐ বিবৃতির পর স্টেইনকে নিয়ে কম সমালোচনা হয়নি। বাংলাদেশের মিডিয়া তো বটেই, খবরের শিরোনাম হয়ে বিষয়টি স্থান কুঁড়িয়ে নিয়েছিল পুরো বিশ্বের ক্রিকেট মিডিয়ায়ই। এই কারণে স্টেইনকে শুনতে হয়েছে ভর্ৎসনাও। ঐ সফরে তিন ম্যাচে ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হেরে দেশে ফিরতে হয়েছিল স্টেইনবিহীন প্রোটিয়াদের।
তবে ঐ সিরিজের বছর দুয়েক পর বাংলাদেশ দল যখন দক্ষিণ আফ্রিকা সফরে, স্টেইন দলে নেই এবারও। এবার অবশ্য কারণ তার উদাসীনতা নয়। ইনজুরিই বিশ্বের অন্যতম সেরা এই পেসারকে রেখেছে মাঠের বাইরে। এমন অবস্থায় দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলোর সাথে আলাপকালে সম্প্রতি স্টেইন দাবি করেছেন, বাংলাদেশ নিয়ে আদতে এমন মন্তব্য করেননি তিনি।
স্টেইন বলেন, ‘আমি বাংলাদেশে যেতে চাইনি কথাটা ঠিক নয়। আমার বক্তব্য কিছুটা বিকৃত করে প্রকাশ করা হয়েছিল। আমার কাছেও সেটা খুব ভালো লাগেনি’
তবে স্টেইনের বর্তমান দাবি সত্যি, হলফ করে বলা যাচ্ছে না সেটিও। কেননা সে সময় স্টেইন বলেছিলেন, বাংলাদেশ বা জিম্বাবুয়ের মতো দেশে খেলে আত্মবিশ্বাস বাড়ে না, তাই এমন দলের বিপক্ষে ওয়ানডে খেলে কিছু বল অপচয় করা অহেতুক।
এ বিষয়ে স্টেইন বলেন, ‘কথাটা বাংলাদেশ দলকে উদ্দেশ্য করে বলিনি। নিজের কথাই বলতে চেয়েছি আসলে। আমার মধ্যে আর যে খেলাটুকু অবশিষ্ট আছে, সেটাকে কীভাবে ব্যবহার করতে চাই, সেটাই বলেছিলাম আমি।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি এ রকম ছিল না যে আমি বাংলাদেশে যেতে চাইনি বা বাংলাদেশের বিপক্ষে খেলতে চাইনি। আমি শুধু চেয়েছি সাদা বলের খেলায় আমার মধ্যে যা-ই অবশিষ্ট আছে, সেটাকে হিসাব করে খরচ করতে।’