-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আর এজন্য বাংলাদেশের পেসারদের শেখার তাগিদটা বাড়াতে হবে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রবীণ গেম ডেভেলপমেন্টের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম।
সম্প্রতি তিনি বলেন, ‘প্রথম বিষয়টা হলো পেসারদের নিয়ে আমরা যে আশা করি সেটি ওয়ানডের পরিসংখ্যান দেখে। আমরা ওয়ানডেতে যে পরিমাণ ম্যাচ খেলার সুযোগ পাই তাতে এই ফরম্যাটে কিভাবে বল করতে হয় তা আমরা খুব ভালো করে জানি। কিন্তু টেস্টে কি পেসাররা সেই পরিমাণ ম্যাচ খেলার সুযোগ পায়? যে কারণে তারা তো সঠিক ভাবে জানেই না এই ফরম্যাটে কোন কন্ডিশনে কেমন বল করতে হবে। কোন পরিস্থিতিতে কি ধরনের বল করতে হবে! আর বিদেশে তো আমরা আরো কম ম্যাচ খেলি। তাই যতটা আশা তাদের উপর ততোটা তারা পূরণ করতে পারবে না- এটা সাধারণ বিষয়।’
পেস বোলিং নিয়ে বাংলাদেশ যথেষ্ট কাজ করলেও কম টেস্ট খেলার কারণে এর সুফল পাচ্ছে না বলে ধারণা তাঁর। সেই সাথে কোচদের দেওয়া শিক্ষা পেসাররা আয়ত্ব করতে পারছেন না বলেই এমনটি হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এটি সত্যি যে বিশ্বের অনেক সেরা কোচরা আমাদের পেসারদের নিয়ে কাজ করছেন। ওয়ানডেতে এর ফলও এসেছে। কিন্তু টেস্টে আসছে না এর কারণ একটি তো বলেছি যে আমরা অনেক কম টেস্ট খেলি। আরেকটা কারণ হলো কোচদের কাছে যে আমরা শিখছি তা কতটা আয়ত্ব করতে পারছি সেটার সক্ষমতা নিয়ে। আমাদের শুধু শিখে গেলেই হবে না সেটি কাজে লাগাতে হবে। এই ক্ষেত্রে বলবো পেসারদের শেখার ও তা আয়ত্ব করার পরিধিটা নিজেদের তাগিদেই বাড়াতে হবে।’