-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টেস্ট অধিনায়কের দায়িত্বে থাকছেন না আজহার এমনটাই মিডিয়াকে জানিয়েছিল পিসিবি। মূলত সম্প্রতি সময়ে তার পারফরম্যান্স এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে না পারায় টেস্ট অধিনায়ক নিয়ে ভাবা শুরু করেছে পিসিবি। পিসিবির প্রধান নির্বাহী জানিয়েছিলেন আসন্ন নিউজিল্যান্ড সিরিজে নতুন টেস্ট অধিনায়কের অধীনে খেলবে পাকিস্তান।
টেস্ট অধিনায়ক নিয়ে মিডিয়ায় এমন মন্তব্য মেনে নিতে পারেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম। তার মতে এমন মন্তব্য দলের মধ্যে কোন্দল সৃষ্টি করবে।
“পিসিবির এমন মন্তব্য দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। যারা কি না এই পদের জন্য পিসিবির তালিকায় আছে তারা দায়িত্ব পাবার জন্য তদবিরের চেষ্টা করবে, এতে দলের ভিতরের পরিবেশ নষ্ট হবে। যদি অধিনায়ক পরিবর্তন করতেই হয় তাহলে জিম্বাবুয়ে সিরিজের পরে করা উচিত।”
মিডিয়ায় প্রকাশ্যে এমন মন্তব্য মোটেই উচিত হয়নি বলে মনে করেন ইনজামাম। এছাড়াও মানুষের আবেগ বোঝার জন্য এমন করেছে পিসিবি বলছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।
“মিডিয়ায় এসে এই ধরণের আলোচনা করার কোন মানেই হয় না। মাঝেমধ্যে পিসিবিই এসব তথ্য বাইরে ফাঁস করে। এসব করে মিডিয়া এবং সাধারণ মানুষের মতামত জানার চেষ্টা করে। তবে এমন কর্মকান্ড দলের উপর নেতিবাচক প্রভাব ফেলে।”
গত বছর সরফরাজ থেকে টেস্টের দায়িত্ব পান আজহার। শেষ পর্যন্ত আজহারকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরানো হলে তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব উঠতে পারে বাবর আজম কিংবা মোহাম্মদ রিজওয়ানের কাঁধে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 