-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৩৩ বছর বয়সী এই ক্রিকেটার খেলেছেন বিপিএলের কয়েকটি আসরে। উপমহাদেশের দেশগুলোর কন্ডিশন প্রায় একই হলেও বাংলাদেশ ও শ্রীলঙ্কার কন্ডিশন ও উইকেটে কিছুটা পার্থক্য তো রয়েছেই। তবে এই পার্থক্য দলের অন্যান্য সদস্যের চেয়ে কম ধরা দেবে উদানার কাছে।
এমনই প্রত্যাশা বাংলাদেশ সফরে আসা উদানার। তিনি বলেন, 'আমি এখানে ৪-৫ মৌসুম বিপিএল খেলেছি। সেদিক থেকে আমার অভিজ্ঞতা আছে এখানে খেলার। কিন্তু নির্দিষ্ট দিনে কোনো ম্যাচ জিততে হলে সেরাটা দিতে হয়। আমরা এখন সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।'
আগামী ২৩ মে থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগে এই পেস বোলিং অলরাউন্ডার দায়িত্ব নিয়ে খেলার ওপর গুরুত্বারোপ করলেন। একইসাথে গুরুত্ব দিয়েছেন দলীয় পারফরম্যান্সের ওপরও।
তিনি বলেন, 'আসলে প্রতি ম্যাচেই দায়িত্ব নিয়ে খেলতে হয়। আমি হয়ত অভিজ্ঞ কিন্তু নির্দিষ্ট দিনে একজন তরুণ বোলার আমার চেয়ে ভালো করতে পারে। তাই আমাদের এক হয়ে খেলতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে।'
বাংলাদেশের উইকেটে কীভাবে সফল হওয়া যায় সেই উপায়ই খোলাসা করেছেন উদানা। স্পিন বান্ধব উইকেট হিসেবে পরিচিত হলেও বাংলাদেশে পেসারদের ভালো করার টোটকা জানিয়ে তিনি বলেন, 'প্রথমে আমাকে উইকেট দেখতে হবে। যখন দেখব উইকেট কিছুটা স্লো, এখানে স্লোয়ার ব্যাবহার করে সফল হওয়া যাবে, তখন আমি এ ডেলিভারি করতে পারব। চার বছর ধরেই স্লোয়ার করে আসছি। যখন আত্মবিশ্বাস থাকে যে এটা দিলে সাফল্য পাব তখন ব্যবহার করি।'