-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

©বিডিক্রিকটাইম[/caption]
গত বছর রংপুর রাইডার্স দলের দায়িত্ব নেয় বসুন্ধরা গ্রুপ। আর প্রথম আসরেই মাশরাফি বিন মুর্তজার হাত ধরে শিরোপা জয়ে করে বাজিমাত করে দলটি। তবে বিপিএলের পূর্বে নানাবিধ ক্রিকেটীয় কাজে নিজেদের অংশগ্রহণ দেখিয়েছিল রংপুর রাইডার্স মালিকপক্ষ।
রংপুর বিভাগীয় স্টেডিয়ামে প্রতিবন্ধী ক্রিকেট ম্যাচ আয়োজন করে। সেই ম্যাচের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিনায়ক মাশরাফি, শাহরিয়ার নাফিস, আব্দুর রাজ্জাকরা। এরপর ক্রিকেটার হান্ট কর্মসূচি থেকে নতুন ১০ ক্রিকেটারকে টিমের সাথে অনুশীলন করার সুযোগ দেয়। তবে সামনে আরও বড় পরিকল্পনা নিয়ে আসছে রংপুর রাইডার্স।
বিপিএল সাধারণত ঢাকা ও চট্টগ্রামে আয়োজন করা হয়। এর বাইরে খুলনা বা সিলেটে কিছু ম্যাচ রাখা হয়। হোম ভেন্যু আর দর্শকের সুবিধা পায় কিছু দল। বাকি দলগুলোর নিজ মাঠে আর দর্শকদের সুবিধা নিতে পারেনা। তাই, নিজেদের হোম ভেন্যু নিয়ে পরিকল্পনায় আছে বিপিএলের কয়েকটি দল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের হোম ভেন্যু করতে চায় কুমিল্লা জেলা স্টেডিয়ামকে। ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতা বিশিষ্ট স্টেডিয়াম করার জন্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এবার একই পথে হাঁটার পরিকল্পনা করছে রংপুর রাইডার্স মালিকপক্ষ। ইতোমধ্যে রংপুরের মেয়র মোস্তফার সাথে আলোচনা করেছে রংপুর রাইডার্স টিম। রংপুর বিভাগীয় স্টেডিয়ামের বর্তমান ধারণক্ষমতা ১২ হাজার। এটি বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক সুবিধাসম্পন্ন স্টেডিয়াম বানিয়ে রংপুর রাইডার্সের হোম ভেন্যু করার পরিকল্পনায় আছে মালিকপক্ষ। তবে এর পূর্বে প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি।
এই বিষয়ে কথা বলেছেন রংপুর রাইডার্স কর্ণধার সাফওয়ান সোবহান। নিজেদের হোম ভেন্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্প্রতি রংপুরের মেয়রের সঙ্গে কথা হয়েছে। আমাদের পরিকল্পনা আছে রংপুরের স্টেডিয়ামটা উন্নত করার। বিসিবি যদি অনুমতি দেয়, তাহলে সেই স্টেডিয়ামকে আমরা উন্নত করে রংপুর রাইডার্সের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে চাই।’





