-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ছবিতে বিশ্বকাপ ট্রফির সাথে বিসিবিএসএ সদস্যরা [/caption]
কাউন্টডাউনের এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের বিখ্যাত ব্রিক লেনে। যেখানে অংশ নিয়েছিলেন ক্রিকেট বিশ্বের সাবেক জনপ্রিয় ক্রিকেটার থেকে বর্তমান ক্রিকেটাররা। সেই তালিকায় ছিলেন-ক্লাইভ লয়েড, ব্রায়ান লারা, ওয়াকার ইউনিস, অ্যালান ডোনাল্ড, ইয়ন মরগান, তামিম ইকবাল, মিচেল ম্যাকক্লেনাগানসহ আরও অনেকে। পাশাপাশি অংশ নিয়েছিলেন আইসিসির আমন্ত্রণপত্র পাওয়া ক্রিকেট ভক্তরা। বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের ইংল্যান্ড শাখার ১৫ জন সদস্য আইসিসির এই বিশেষ আয়োজনে অংশ নেবার আমন্ত্রণপত্র পান।
এই প্রসঙ্গে বিসিএসএ'র ইউকে সভাপতি আব্দুস সালাম বলেন, 'আইসিসির পক্ষ থেকে এমন আয়োজনে অংশ নেবার আমন্ত্রণ পত্র পেয়ে আমরা উচ্ছ্বসিত ছিলাম। আজ (৩০ মে) বিশেষ এই কাউন্টডাউনে থাকতে পেরে আমরা দারুণ খুশি। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন দিতে আমরা মুখিয়ে আছি। আশা করি, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বাংলাদেশ ভালো কিছু করবে।'
প্রায় দুই ঘন্টা ধরে চলে আইসিসির এই কাউন্টডাউন। সাবেক ক্রিকেটাররা ক্রিকেট ভক্তদের সাথে সময় কাটানোর পাশাপাশি ব্রিক লেনের রাস্তায় শিশুদের সাথে ক্রিকেট খেলেন। এদিকে বিশ্ব একাদশের হয়ে খেলতে এখন ইংল্যান্ডে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল খান। তিনি এক পর্যায়ে অংশ নেন কাউন্টডাউনের এই অনুষ্ঠানে। সেখানে বাংলাদেশি সমর্থকদের সাথে কথা বলেন তামিম।
[caption id="attachment_49010" align="aligncenter" width="960"]
ছবিতে তামিম ইকবালের সাথে বিসিএসএ সদস্যরা [/caption]
এদিকে বিশ্বকাপের কাউন্টডাউনের দিনে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, 'ইংল্যান্ড এবং ওয়েলসের এই বিশ্বকাপ আসলে অন্যরকম হবে। অংশ নেওয়া প্রতিটি দল ঘরের মাঠের খেলার মতো সমর্থন পাবে।'