-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট এখন বিশ্বে আতঙ্কের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে। করোনাভাইরাসের বিভিন্ন ধরনের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি সক্রিয় ও ভয়ঙ্কর এই ভ্যারিয়েন্ট। ভারত ছাড়িয়েও আরও বিভিন্ন দেশে পৌঁছে গিয়েছে এই মরণ আতঙ্ক। ভারতেও মৃতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েই যাচ্ছে। ফলে দেশটিতে স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা খুবই স্বাভাবিক ব্যাপার।
ভারতের এই করুণ অবস্থার কারণে সেখানে আইপিএল আয়োজন নিয়েও হচ্ছিল তুমুল সমালোচনা। সেই সময়ে আইপিএলের ক্রিকেটাররা করোনায় আক্রান্ত হওয়ায় টুর্নামেন্টটি স্থগিত হয়ে গিয়েছিল। টুর্নামেন্টের বাকি অংশ আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের মাটিই বেছে নিয়েছে বিসিসিআই। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে আয়োজিত হবে টুর্নামেন্টের বাকি অংশ।
আইপিএলের বাকি অংশ আয়োজনের জন্য সিদ্ধান্তে আসলেও এখনো বিশ্বকাপের ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিসিসিআই। আইসিসির সভা শেষে বিসিসিআইকে আরও সময় দেওয়ার কথা বলা হয়েছে। একেবারে ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ২৮ জুনের ভেতর বিশ্বকাপের ব্যাপারে ভারতের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে এবছরের অক্টোবর-নভেম্বরে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, 'হ্যা, আইসিসি বিসিসিআইয়ের অনুরোধ রাখার সম্মতি দিয়েছে। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে বিসিসিআইকে ২৮ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।'
অপরদিকে বিসিসিআইয়ের রাজীব শুক্লা বলেছেন, 'বিষয়টি নিয়ে এখনো আলোচনা হচ্ছে। আমাদের প্রথম পছন্দ ভারতই। আমরা আইসিসির কাছে আরও সময় চেয়েছি এই কারণেই। জুনের ভেতর বা জুলাইয়ের প্রথম সপ্তাহেও যদি ভারতের অবস্থা ভালো না, তখন বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে ভারতের অবস্থা উন্নতি হলে, ভারতেই আয়োজন করা হবে।'