-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

করোনার আগ থেকেই ক্রিকেটের বাইরে আছে বাংলাদেশ নারী দল। সময়ের হিসেবে প্রায় ১১ মাস ব্যাট-বলের লড়াই থেকে দূরে আছেন তারা। এর মধ্যে চলতি বছরের মাঝের দিকে ছেলেদের পাশাপাশি বেশকিছু নারী ক্রিকেটার বিসিবির অনুমতি নিয়ে ফিটনেস ট্রেনিং শুরু করেছেন। তবে বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে পুরুষ ক্রিকেটাররা খেলায় ফিরলেও সুযোগ আসেনি নারী খেলোয়াড়দের।
আগামী ফেব্রুয়ারি মাসে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা থাকলেও করোনা ভ্যাকসিন না আসলে সেই লিগ মাঠে গড়াবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিসিবি। তবে নারী খেলোয়াড়দের আর বসিয়ে রাখতে চাইছে না টাইগার বোর্ড। আগামী জুলাই মাসে শ্রীলঙ্কায় মাঠে গড়াতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নেওয়ার জন্য প্রস্তুতির সুযোগ করে দিচ্ছে।
দীর্ঘদিন খেলার বাইরে থাকায় প্রস্তুতি পর্ব একটু আগেই শুরু করছে বিসিবি। শুরুতে ৩০ থেকে ৩২ জন খেলোয়াড় নিয়ে সিলেটে একটি ক্যাম্প আয়োজন করা হবে। ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া জাহানারা আলমদের এই ক্যাম্প চলবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। যদি পরিস্থিতি ভালো হয় তবে, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনেরও ভাবনা আছে বোর্ডের।
এ প্রসঙ্গে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘প্রায় ১১ মাস ধরে নারী দলের কেউ খেলার মধ্যে নেই। এজন্য একটু আগেই আমরা ওদের প্রস্তুতি শুরু করছি। যেন নিজেদের সময় মতো মানিয়ে নিতে পারে। এছাড়া আমাদের চিন্তায় আছে ঘরোয়া বা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনেরও। যদি পরিস্থিতি ভালো হয়, সেগুলো করতে সময় লাগবে না। আমরা প্রক্রিয়ার মধ্যেই রাখছি সব।’
এদিকে ক্যাম্প শুরু হলেও খালি থাকা হেড কোচের আসনে চূড়ান্তভাবে এখনো কাউকে বসায়নি বিসিবি। এজন্য আপাতত দেশি কোচ নিয়েই কাজ শুরু করতে চায় বোর্ড। নাদেল জানান, ‘আপতত আমরা সিলেটে এই ক্যাম্প শুরু করবো দেশি কোচ নিয়ে। তবে আগামী জানুয়ারিতে আশা করি একজন বিদেশি কোচ নিয়োগ দিতে পারবো। সেই চেষ্টাই আমরা করছি।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




