-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

১২৯ রানের জুটি গড়েন দীনেশ চান্দিমাল ও চরিথ আসালঙ্কা[/caption]
পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ৮০ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়ন্ত সূচনা এনে দেন রেগিস চাকাভবা ও টি কাইটানো। ৫০ বলে ৪২ রান করে সাজঘরে ফেরেন কাইটানো। দ্বিতীয় উইকেটে ৩০ রানের জুটি পায় জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন ৯ রান করেই বিদায় নেন।
তৃতীয় উইকেটে আবার অর্ধশত রানের জুটি আসে। উইলিয়ামসের সাথে ৫০ রান যোগ করে বিদায় নেন চাকাভবা। ৮১ বলে ৭২ রান আসে চাকাভবার ব্যাট থেকে। তিনি বিদায় নেওয়ার পর আর কেউ সেভাবে উইলিয়ামসকে সঙ্গ দিতে পারেননি। তবে উইলিয়ামস একাই টেনে নিয়ে যান জিম্বাবুয়েকে।
ঠিক ১০০ রান করে চামিকা করুনারত্নের বলে বোল্ড হন উইলিয়ামস। তার ৮৭ বলের ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও ২টি ছক্কা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে জড়ো করে ২৯৬ রান।
[caption id="attachment_188318" align="aligncenter" width="650"]
ম্যাচের একমাত্র শতক হাঁকান শেন উইলিয়ামস[/caption]
বলের সাথে পাল্লা দিয়ে রান তোলা শুরু করলেও শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় ৪০ রানে। নিয়মিত উইকেট না পেলেও রান রেটে শ্রীলঙ্কাকে চেপে ধরে ম্যাচে নিজেদের ভালোই ধরে রেখেছিল জিম্বাবুয়ে। তবে শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হন জিম্বাবুয়ের বোলাররা।
তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন পাথুম নিসাঙ্কা ও দীনেশ চান্দিমাল। ৭১ বলে ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলেন নিসাঙ্কা। তার ইনিংসে ছিল ১০টি চার। চতুর্থ উইকেটে ১২৯ রানের জুটি গড়েন চান্দিমাল ও চরিথ আসালঙ্কা। দলকের জয়ের পথে রেখেই বিদায় নেন চান্দিমাল। তার ব্যাট থেকে আসে ৯১ বলে ৭৫ রান।
শ্রীলঙ্কাকে জয়ের বন্দরে রেখে আসালঙ্কাও বিদায় নেন। তিনি খেলেন ৬৮ বলে ৭১ রানের ইনিংস। অধিনায়ক দাসুন শানাকা ও চামিকা শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন। ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে সিরিজ শুরু করল লঙ্কানরা।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ২৯৬/৯ (৫০ ওভার)
উইলিয়ামস ১০০, চাকাবভা ৭২, কাইটানো ৪২;
চামিকা ৩/৬৯, ভ্যান্ডারসে ২/৪৪, প্রদীপ ২/৫৪।
শ্রীলঙ্কা ২৯৯/৫ (৪৮.৪ ওভার)
নিসাঙ্কা ৭৫, চান্দিমাল ৭৫, আসালঙ্কা ৭১;
গারাভা ৩/৫৬।
শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




