-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
জাতীয় ক্রিকেট লিগ- এনসিএলের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে শুক্রবার (২৯ সেপ্টেম্বর), যেখানে চারটি ম্যাচের দুটিতেই মাঠে গড়ায়নি কোনো বল। আর অন্য দুটিতে খেলা হলেও নির্ধারিত ওভারের অর্ধেক বলও ডেলিভারি করা সম্ভব হয়নি। অর্থাৎ- সবকটি ম্যাচে ছিল বৃষ্টির বাঁধা।
দেশজুড়ে চলমান অতিবৃষ্টির কারণে ম্যাচ বাঁধাগ্রস্ত হওয়ার শঙ্কা ছিল আগে থেকেই। রাজশাহী ও বগুড়ায় ক্রিকেটাররা ড্রেসিংরুমে বসে দেখেছেন এর পরিণতিটাও। রাজশাহীর ম্যাচটিতে মুখোমুখি হয়েছে রংপুর ও বরিশাল বিভাগ। বগুড়ায় পরস্পরের মোকাবেলা করছে সিলেট ও চট্টগ্রাম বিভাগ।
দিনের অন্য দুটি ম্যাচও রোমাঞ্চ হারিয়েছে বেরসিক বৃষ্টির কারণে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ও খুলনা বিভাগ মাত্র ৩৯ ওভার খেলেছে, তাতে টস জিতে ব্যাট করতে নামা ঢাকা ৪ উইকেটে সংগ্রহ করেছে ১৩২ রান। শুভাগতর ৪১ ও তাইবুরের ২৫ দ্বিতীয় দিন ঢাকার বিপর্যয় প্রতিরোধে ক্রিজে নামবে, যদিও এখনও তাতে শঙ্কা জাগাচ্ছে বৃষ্টি।
অন্য ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রাজশাহীও পড়েছে ব্যাটিং বিপর্যয়ে। ৪ উইকেটে ১১৪ রান সংগ্রহ করেছে দলটি। এই ম্যাচে খেলা হয়েছে মাত্র ৪১.১ ওভার। একমাত্র ফিফটি এসেছে মিজানুর রহমানের ব্যাট থেকে। জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক অপরাজিত আছেন ২৯ রান করে। প্রথম দিনের খেলায় ডলার মাহমুদ একাই শিকার করেছেন তিনটি উইকেট।
জাতীয় দলের খেলা থাকায় চলমান জাতীয় ক্রিকেট লিগে খেলছেন না বেশিরভাগ তারকা ক্রিকেটার। যদিও আসরের প্রথম দুই রাউন্ডে অংশ নিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবারের এনসিএলে মাঠে নামার মাধ্যমে দীর্ঘ তিন বছর পর লঙ্গার ভার্শনে খেলেছেন মাশরাফি। যদিও তৃতীয় রাউন্ডে মাঠে নামা হয়নি তার।