-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

খরচ কমানোর পরিকল্পনা করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।[/caption]
চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন প্রধান কোচ ল্যান্স ক্লুজনার এবং ব্যাটিং কোচ হিল্টন ডিওন অ্যাকারম্যান। ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রধান কোচের দায়িত্ব নেন। এ বছরের মার্চে নিযুক্ত হয়েছিলেন অ্যাকারম্যান। এ দুই সাবেক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ছাড়াও বেতন কাটা পড়বে সহকারী কোচ ও সাবেক আফগান অধিনায়ক নওরোজ মঙ্গলের।
এ সিদ্ধান্ত নিয়ে ইএসপিএন ক্রিকইনফোকে এসিবির প্রধান লুতফুল্লাহ স্টানিকজাই বলেন, "কোভিড-১৯ সঙ্কটের কারণে আমরাও প্রভাবিত হচ্ছি। এটি আমাদের ব্যয় কমানোর পরিকল্পনার অংশ। আমরা মে মাসে তাদের ২৫ শতাংশ বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছি এবং জুনে আন্তর্জাতিক ক্রিকেট না শুরু করতে পারলে ৫০ শতাংশ কাটা হবে। "
জুনে আফগানদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে রাজি হয় জিম্বাবুয়ে যা আইসিসির ভবিষ্যত সফর সূচির বাইরে। তবে এ সিরিজ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এসিবি। করোনাভাইরাসের প্রতিরোধে এখন আকাশপথে বিদেশ ভ্রমণ বন্ধ। কবে থেকে ফের তা চালু করা হবে তার ওপর নির্ভর করছে আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজ। এরপর সূচিতে রয়েছে এশিয়া কাপ ও তবে টি-২০ বিশ্বকাপ। কিন্তু সেগুলোও অনিশ্চয়তার দোলাচলে।
স্টানিকজাই বলেন, "যেখানেই পারা যায় আমরা ব্যয় কমানোর চেষ্টা করছি। আমাদের আয়ের ক্ষতি হচ্ছে। আমরা আমাদের ক্লথিং পার্টনার 'টাইকা'-কে হারিয়েছি। এশিয়া কাপ আয়োজিত হবে এবং সেখান থেকে আমাদের আয় হবে এ ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত নই। যদি টি-২০ বিশ্বকাপেও সমস্যা হয় তবে আমাদের আগামী বছর এবং এরপর সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে।"