-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ম্যাচ শেষে চিটাগংয়ের ক্রিকেটাররা নিজেদের বোলিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
২৫ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ জেতানো রবি ফ্রাইলিঙ্ক জানান, ইতিপূর্বে বিপিএলের শিরোপা জেতা একটি দলকে ১৪০ রানের মধ্যে আটকে দেওয়া মুখের কথা নয়। দারুণ পারফরম্যান্স করা বোলাররা এখনও আরও শিখতে চান জানিয়ে ফ্রাইলিঙ্ক বলেন, ‘তাদেরকে দারুণভাবে ১৪০ এর মধ্যে আটকে দিয়েছি। অথচ তারা শিরোপা জেতা একটি দল। বোলাররা আজ সত্যিই অনেক ভালো করেছে। তাদের প্রত্যেকেই আরও শিখতে চায়, আরও ভালো জানতে চায়।’
একই কথা জানালেন অধিনায়ক মুশফিকুর রহিমও। তিনি জানান, ঢাকা ডায়নামাইটসকে ১৪০ রানের মধ্যে আটকে রাখার কৃতিত্ব দলের বোলার এবং ফিল্ডারদের তথা একাদশের সবারই।
মুশফিক বলেন, ‘আমাদের বোলাররা দারুণ করেছে। ঢাকার মত একটি দলের বিপক্ষে খেলা সহজ কথা নয়। তারা সচরাচর ১৪০ এর মত রান করে না (আরও বেশি করে)। তাই বলতেই হবে এটি আমাদের বোলার এবং ফিল্ডারদের দারুণ চেষ্টা।’
ম্যাচ জেতানো ফ্রাইলিঙ্ক জানান, এই ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারেননি তারা। তবে শ্বাসরুদ্ধকর জয় পাওয়া ম্যাচে আশি ভাগ চেষ্টা ছিল জানিয়ে তিনি আরও বলেন, ‘এই ম্যাচের জন্য আমি ফিট ছিলাম সেদিন থেকে আমার সৌভাগ্য। হাতে কোনো অপশন ছিল না দলের, আমাকেই ব্যাট হাতে ক্রিজে নামতে হয়েছে। এই ম্যাচে অবশ্য আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলিনি। তবে অন্তত আশি শতাংশ দিয়েছি।’
মুশফিক জানান, এই উইকেট ছিল না ব্যাটিংয়ের জন্য খুব একটা উপযোগী। তিনি বলেন, ‘উইকেট ব্যাট করার জন্য সহজ ছিল না। উভয় দলই ব্যাট হাতে সংগ্রাম করেছে। মোসাদ্দেক ভালো ব্যাট করছিল। আমার উইকেটটা বেশ গুরুত্ববহ ছিল। বরাবরের মত এবারও ফ্রাইলিঙ্ক ম্যাচ জিতিয়ে এসেছে।’