-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আজ ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফিতে রাজধানীর দুই মাঠে সর্বমোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে মিরপুরের সিটি ক্লাব মাঠে দিনের প্রথম ম্যাচে সকাল ৯টায় একে অপরের মুখোমুখি হয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও ইবিএল।
জবাবে ব্যাট করতে নেমে আহসানের বোলিং তোপে অসহায় হয়ে পড়ে এফএসআইবিএলের ব্যাটসম্যানরা। হ্যাটট্রিক সহ ৪ উইকেট নেন আহসান। ১২০ রানেই অলআউট হয় এফএসআইবিএল। ফলে ৬৪ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে এসসিবি।
সংক্ষিপ্ত স্কোর:
এসসিবি: ১৮৪/১০ (২০ ওভার)
আমান ৫০, রাব্বি ৩৪, এনায়েত ২৪; তোহিদুল ৩/৩৩।
এফএসআইবিএল: ১২০/১০ (১৬.৪ ওভার)
বিপান ৪৭, ইমরান ২৪, প্রীতম ১৩; আহসান ৩/১৩।
ফলাফল: এসসিবি ৬৪ রানে জয়ী।
সিটি ক্লাব মাঠের মত উইল্যাব মাঠেও আজ টুর্নামেন্টের দুইটি ম্যাচ মাঠে গড়িয়েছে। দিনের শুরুর ম্যাচে সকাল ৯টায় একে অপরের মুখোমুখি হয় এমটিবি ও এবি ব্যাংক। ম্যাচে আগে ব্যাট করে রাসেল ও দেবাশিষের জোড়া ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটে হারিয়ে ১৭০ রানের পুঁজি পায় এমটিবি। সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৪ রানের আক্ষেপ নিয়ে অর্থাৎ ৯৬ রান করে আউট হন রাসেল।
১৭১ রানের লক্ষ্য টপকাতে নেমে ওপেনার সুব্রত ৫২ ও পাঁচে নামা রেজওয়ানুলের অপরাজিত ৪০ রানেও শেষ রক্ষা হয়নি এবি ব্যাংকের। ২০ ওভার শেষে ১৫৪ রানের বেশি তুলতে পারেনি তারা। ফলে ১৬ রানে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে এমটিবি।
সংক্ষিপ্ত স্কোর:
এমটিবি: ১৭০/৩ (২০ ওভার)
রাসেল ৯৬, দেবাশিষ ৬০; ওয়াসিক ১/১৩।
এবি ব্যাংক: ১৫৪/৬ (২০ ওভার)
সুব্রত ৫২, রেজওয়ানুল ৪০*, সীমান্ত ১৬; রিয়াজ ৩/১৬।
ফলাফল: এমটিবি ১৬ রানে জয়ী।
একই ভেন্যুতে দিনের অপর ম্যাচে বৃষ্টি আইনে ব্যাংক এশিয়াকে ৪ উইকেটে হারিয়েছে সিটি ব্যাংক। এদিন টস জিতে আগে ব্যাট করে ব্যাংক এশিয়া। ওপেনার সদরুলের অপরাজিত ১১২ রানের ইনিংসের উপর ভর করে ১৮২ রানের পুঁজি পায় ব্যাংক এশিয়া।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সিটি ব্যাংকের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১৫৮ রান। সিটি ব্যাংকের ওপেনার তানভির ৪৮ বলে ৮১ রান করে আউট হলে পরে জিয়াউল ১৪ বলে ২৩ রান করলে ১ বল ও ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সিটি ব্যাংক।
সংক্ষিপ্ত স্কোর:
ব্যাংক এশিয়া: ১৮২/৪ (২০ ওভার)
সদরুল ১১২*, ইমরান ৩২, আখতারুজ্জামান ২৫; সাইদুল ২/২৬।
সিটি ব্যাংক: ১৫৯/৬ (১৬.৫ ওভার)
তানভির ৮১, জিয়াউল ২৩, মেজবা ২২; তারেক ৫/৩৫।
ফলাফল: বৃষ্টি আইনে সিটি ব্যাংক ৪ উইকেটে জয়ী।





