-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সোমবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে চিটাগাং ভাইকিংসের ক্রিকেটার এনামুল হক বিজয় জানান, উদীয়মান ক্রিকেটারদের নিয়েই ভালো করতে চান তারা। সেই সাথে তিনি ভরসা রাখছেন দলের বিদেশি খেলোয়াড়দের উপরও।
তিনি বলেন, ‘গতবার দল অনেক ভালো ছিল, তারপরও আমরা ভালো করতে পারিনি। এটা সত্য। তার আগেরবারও আমরা (চিটাগং ভাইকিংস) চ্যাম্পিয়ন ফাইট দিতে পারিনি। আমরা চেষ্টা করবো, এবার উদীয়মান এবং বিদেশি কিছু ভালো খেলোয়াড় নিয়ে এই আক্ষেপটা ঘোচাতে।’
অপেক্ষাকৃত কম শক্তিশালী দল গড়া প্রসঙ্গে বিজয় আরও বলেন, ‘টি-টোয়েন্টি তো, এটা বলা যায় একটা-দু’টা খেলোয়াড়ের খেলা। যে কোন দিন যে কোনো খেলোয়াড় দাঁড়িয়ে গেলে, সেই দলই শক্তিশালী হয়ে ওঠে। তো আমরাও যেহেতু আগেরবার ভালো ভালো খেলোয়াড় নিয়ে পারিনি, এবার এ ধরনের খেলোয়াড় নিয়ে ভালো কিছু করে ফেলতে পারি কি না... অবশ্যই আশাবাদী আমরা, যে কোন সময় যে কেউ জ্বলে উঠতেই পারে আমাদের।’
বিপিএলকে প্রতিভাবান এই ক্রিকেটার দেখছেন বড় মঞ্চ ও চ্যালেঞ্জ হিসেবে, ‘অবশ্যই বিপিএল একটা বড় মঞ্চ প্রতিটা খেলোয়াড়ের জন্য। এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। আগের বছর বিপিএলটা খেলেছিলাম, ভালোই খেলছিলাম... কিন্তু দলগত ফল আসেনি। এবার যদি একটু ভালো করে দলকে ভালো কিছু দিতে পারি, সেটা দলের জন্যই ভালো হবে। তাহলে হয়তো জাতীয় দলের ভাগ্য খুলতে পারে।’
এবারের বিপিএলে প্রতি ম্যাচে একটি দলে খেলতে পারবেন পাঁচজন করে বিদেশি খেলোয়াড়। এতো বেশি বিদেশি খেলোয়াড়কে দলভুক্ত করলে সেটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে বিজয় বলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে, একেকটা দলে চার-পাঁচজন করে জাতীয় দলের ক্রিকেটার থাকেই। এরপর ‘এ’ দলের ক্রিকেটাররাও খেলবে। অবশ্যই চ্যালেঞ্জিং। নিজেদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ব্যাপার আছে।’