-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সত্তর-আশির দশকের ব্যাটসম্যান ছিলেন চেতন। ভারতের পক্ষে খেলেছেন ৪০টি টেস্ট ম্যাচ। গাভাস্কারে সফল উদ্বোধনী সঙ্গী ছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল জুটি বলা হয় চেতন ও গাভাস্কারের জুটিকে। এই ব্যাটসম্যান ক্রিকেট থেকে অবসরের পরে যোগ দেন রাজনীতিতে।
গত শুক্রবার (১০ জুলাই) ৭২ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। ফলাফলে দেখা যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। বয়স বেশি হওয়ায় ঝুঁকির মধ্যে আছেন বর্তমান এই রাজনীতিবিদ।
৪০টি টেস্ট ম্যাচে ২০৮৪ রান সংগ্রহ করেন চেতন। তিনিই ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান যিনি কিনা কোনো শতক ছাড়া টেস্টে দুই হাজারের অধিক রান সংগ্রহ করেন। গাভাস্কারের সাথে ৫৯টি ইনিংসে জুটি বেঁধে মাঠে নেমেছেন তিনি। তাদের জুটি থেকে এসেছে মোট ৩০২২ রান। এই সাবেক ব্যাটসম্যান সাতটি ওয়ানডে ম্যাচও খেলেছিলেন।
শনিবার (১১ জুলাই) আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে ক্রিকেট ধারাভাষ্যকার আকাশ চোপড়া চেতনের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তার জন্য শুভকামনা জানান।