-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে ব্যাট করতে নেমে এদিন প্রোটিয়া বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের শুরুতেই দলটি হারায় দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামানকে। শান মাসুদ ও আসাদ শফিকও বিদায় নেন দলকে বিপদে রেখেই। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আজহার আলী ও বাবর আজম।
তবে আজহারও বিদায় নেন ব্যক্তিগত ৩৬ রানের মাথায়। ব্যাটসম্যানদের দৈন্যতার দিনে বেশ চাপে পড়ে যায় পাকিস্তান। যদিও এত সহজে দমে যাননি বাবর। দলের অন্যদের সমর্থন ছাড়াই রানের চাকা সচল রাখার আপ্রাণ চেষ্টা করেন তিনি। ওয়ানডে মেজাজে খেলে ১৫টি চারের সহায়তায় ৭৯ বলে ৭১ রানের ইনিংস উপহার দেন পাকিস্তানকে। শেষদিকে টেল এন্ডার ব্যাটসম্যান হাসান আলীর ২৮ বলে ২১ রানের ইনিংস দলের ছোট সংগ্রহকে কিছুটা দীর্ঘায়িত করে। তিনি অপরাজিত থাকলেও বাবরের উইকেট পতন হলে যোগ্য সঙ্গ হারান হাসান।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ডুয়ান অলিভিয়ের একাই শিকার করেন ছয়টি উইকেট। এছাড়া কাগিসো রাবাদা দুটি ও ডেল স্টেইন একটি উইকেট শিকার করেন। একটি উইকেট শিকারে স্টেইন বনে যান প্রোটিয়াদের ইতিহাসের সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকারি।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খেই হারায় স্বাগতিক দলও। দলীয় রান ৫০ পার হওয়ার আগেই চারজন ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। থেনিস ডি ব্রুইন ভালো করার ইঙ্গিত দিলেও ব্যক্তিগত ২৯ রানে বিদায় নেন তিনিও। ১১২ রানে ৫ উইকেট হারানোর পর শেষ বেলায় দলের বিপদ প্রতিরোধ করেন ৩৮ রান নিয়ে দিন শেষ করা টেম্বা বাভুমা ও তার সাথে ১৩ রানে অপরাজিত ডেল স্টেইন। দ্বিতীয় দিন ৫ উইকেটে ১২৭ রান নিয়ে ব্যাটিং শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ও শাহীন আফ্রিদি দুটি এবং হাসান আলী একটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
পাকিস্তান প্রথম ইনিংস- ১৮১ (৪৭ ওভার)
বাবর ৭১, আজহার ৩৬, হাসান ২১*
অলিভিয়ের ৩৭/৬, রাবাদা ৫৯/৩
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস- ১২৭/৫ (৩৬ ওভার)
বাভুমা ৩৮*, ব্রুইন ২৯, এলগার ২২
আমির ২৬/২, আফ্রিদি ৩৬/২
দক্ষিণ আফ্রিকা ৫৪ রানে পিছিয়ে।





