-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দীর্ঘ সময় শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া অ্যাঞ্জেলো ম্যাথুস অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা শ্রীলঙ্কা ক্রিকেট- এসএলসি।
সাবেক বিশ্ব-চ্যাম্পিয়নদের দলের দায়িত্ব পাওয়া নতুন দুই অধিনায়কের নাম দীনেশ চান্দিমাল ও উপুল থারাঙ্গা। এরা অবশ্য অধিনায়ক হয়েছেন ভিন্ন ফরম্যাটে। দীনেশ চান্দিমাল লঙ্কানদের নেতৃত্ব দেবেন সাদা পোশাকে- অর্থাৎ টেস্ট ফরম্যাটে। অন্যদিকে উপুল থারাঙ্গা রঙিন পোশাকে নেতৃত্ব দেবেন দলকে, তার অধীনে থাকবে ওয়ানডে ও টি-২০ ফরম্যাট।
জাতীয় দলের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা অবশ্য আছে চান্দিমাল ও থারাঙ্গা দুজনেরই। এতদিন টি-২০'তে অ্যাঞ্জেলো ম্যাথুসের সহকারী ছিলেন চান্দিমাল, থারাঙ্গা আবার ম্যাথুসের অনুপস্থিতিতে লম্বা সময় নেতৃত্ব দিয়েছেন দলকে।
পুর্ণাঙ্গ সিরিজের অংশ হিসেবে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে জিম্বাবুয়ে। সামনে আসন্ন দুই দলের টেস্ট সিরিজ, তার আগে স্বাগতিকদের ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজে পরাজিত করেছে সফরকারী জিম্বাবুয়ে। এতে হতাশ হয়ে দলের অধিনায়কত্বই ছেড়ে দেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এতদিন তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
এদিকে একমাত্র টেস্টের সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে লঙ্কান দল। দলে যারা আছেন- দীনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, নিরোশান ডিকওয়েলা, দিমুথ করুণারত্নে, দানুশকা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, আসিলা গুনারত্নে, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, লক্ষণ সান্দাকান, বিশ্ব ফার্নান্দো, দুসমান্থা চামিরা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা।
১৪ জুলাই শুরু হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার সফরের একমাত্র টেস্ট ম্যাচটি।