-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

১ রানে জিতেছে ইংল্যান্ড[/caption]
বার্বাডোসে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায়। জেসন রয় ও টম ব্যান্টনের উদ্বোধনী জুটিতে ইংল্যান্ড পায় ৩৬ রান। ব্যান্টন ফেরেন ১৮ বলে ২৫ রান করে। ব্যর্থ হন জেমস ভিঞ্চ। ৪ বলে করেন ৪ রান। ৪০ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড।
তৃতীয় উইকেটে ৩৮ বলে ৬১ রানের জুটি গড়েন জেসন রয় ও মঈন আলি। রয়কে শিকার করে এই ঝড়ো জুটি ভাঙেন রোমারিও শেফার্ড। ৬ চার ও ২ ছক্কায় ৩১ বলে ৪৫ রান করেন রয়। রয় ফেরার পর পরের ওভারেই কাইরন পোলার্ডের শিকার হয়ে বিদায় নেন মঈন। এই অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩১ রান। তার ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা।
স্যাম বিলিংস ৭ বলে ৫ রান ও অধিনায়ক ইয়ন মরগান ১২ বলে ১৩ রান করে বিদায় নেন। ১৫ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে ইংল্যান্ডের সংগ্রহ বড় করেন ক্রিস জর্ডান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করেন ইংলিশরা। দুইটি করে উইকেট নেন জেসন হোল্ডার ও ফ্যাবিয়ান অ্যালেন।
[caption id="attachment_189327" align="aligncenter" width="630"]
মাত্র ১ রানের হারে ক্যারিবিয়ানরা[/caption]
জবাব দিতে নেমে ৬ রানের ভেতরেই দুই ওপেনারকে হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা খারাপ হয়। নিকোলাস পুরান ও ড্যারেন ব্রাভো এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। ৪১ রানের জুটি গড়েন পুরান বিদায় নেন ২২ বলে ২৪ রান করে। তাকে শিকার করেন মঈন। তারপরের ওভারেই কাইরন পোলার্ডকে শিকার করেন আদিল রশিদ। নিজের পরবর্তী ওভারে ফিরেই ব্রাভোকেও সাজঘরে ফেরান রশিদ।
ব্রাভো সাজঘরে ফেরার পরের ওভারের প্রথম জেসন হোল্ডারকে ও পঞ্চম বলে ওডেন স্মিথকে শিকার করেন মঈন। রশিদ ও মঈনের স্পিন বিষে দিশেহারা হয়ে ৬৫ রানেই ৭ উইকেট হারিয়ে হারের চোখ রাঙানি দেখে ওয়েস্ট ইন্ডিজ। সেই মুহূর্তে ত্রাতা হয়ে আসেন রোমারিও শেফার্ড। তবে সঙ্গ দিতে ব্যর্থ হন অ্যালেন। জর্ডান অ্যালেনকে শিকার করেন ৯৮ রানে ৮ উইকেট ক্যারিবিয়ানরা।
নবম উইকেটে অকিল হোসেনের অবিশ্বাস্য ইনিংসে আবারও জয়ের স্বপ্ন বুনতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শেফার্ড ও অকিল ওয়েস্ট ইন্ডিজকে তীরে নিয়ে যান। তবে তরি তীরে ভেড়ানোর আগেই ডুবে যায়। তাদের দুইজনের ঝড়ো ইনিংসে পরও ওয়েস্ট ইন্ডিজ হারে মাত্র ১ রানের ব্যবধানে। ১৬ বলে ৪৪ রানের টর্নেডো ইনিংস খেলেন অকিল। তিনি হাঁকান ৩টি চার ও ৪টি ছক্কা। ১ চার ও ৫ ছক্কায় শেফার্ড করেন ২৮ বলে ৪৪ রান।
ইংল্যান্ডের পক্ষে মঈন তিনটি ও রশিদ দুইটি উইকেট নেন। সবচেয়ে বেশি ৪ ওভারে ৪৫ রান খরচ করেন সাকিব মাহমুদ। ম্যাচসেরা হয়েছেন মঈন।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১৭১/৮ (২০ ওভার)
রয় ৪৫, মঈন ৩১, জর্ডান ২৭, ব্যান্টন ২৫;
হোল্ডার ২/২৫, অ্যালেন ২/৫০।
ওয়েস্ট ইন্ডিজ ১৭০/৮ (২০ ওভার)
অকিল ৪৪*, শেফার্ড ৪৪*, পুরান ২৪, ব্রাভো ২৩;
মঈন ৩/২৪, রশিদ ২/২৪।
ইংল্যান্ড ১ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




