-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে সংশয় নেই দলটির অন্যতম ক্রিকেটার ও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার সানজামুল ইসলাম। নিজের দলকে তিনি আখ্যা দিচ্ছেন 'অনেক ভালো' হিসেবে।
নিজে একজন অভিজ্ঞ স্পিনার। এ বছর অভিষেক ঘটেছে আন্তর্জাতিক ক্রিকেটেও। বোলারদের কাজ কতটা কঠিন সেটা তাই ভালো করেই জানেন সানজামুল। আর টি-২০'তে যে বোলারদের চাপ আরও বেশি, অকপটে স্বীকার করে নিলেন সেটিও।
তিনি বলেন, ‘যেহেতু এটা টি-টোয়েন্টি, সেহেতু হাই ভোল্টেজ খেলা হবে। তাই এখানে বোলারদের অনেক চাপ থাকবে। তো এ চাপের মধ্যেই কামব্যাক করতে হবে।'
যদিও চাপ সামলানোকে তিনি দেখছেন স্বাভাবিক দৃষ্টিতেই। সানজামুল বলেন, 'এ রকম চাপকে সামাল দেয়াই একজন পেশাদার খেলোয়াড়ের মূল লক্ষ্য। তো আমার চেষ্টা থাকবে প্রতিপক্ষ যতই শক্ত হোক না কেন, তাদের মোকাবেলা করে কামব্যাক করা।’
চিটাগাং ভাইকিংসের স্কোয়াডকে 'অনেক ভালো' আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আমাদের দলটা অনেক ভালো হয়েছে। লোকাল-বিদেশি মিলিয়ে একটা ব্যালেন্স টিম বানানো হইছে। এখন মাঠে আমরা আমাদের বেস্টটা দিতে পারলে ভালো একটা ফল করতে পারি।’
দল যেমনই হোক, মাঠে ভালো খেলাই আপাতত তার মূল লক্ষ্য- ‘আসলে মাঠে যদি পারফর্ম না করতে পারি, তাহলে ভালো টিম দিয়ে কিছু হয় না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে টিম যেমনই হোক মাঠে পারফর্ম করতে হবে। তাই আমরা যদি মাঠে পারফর্ম করি, তাহলে যে কোন টিমকে হারানো সম্ভব। তো আমরা ওভাবেই চেষ্টা করব।’
সানজামুল আরও বলেন, ‘এবার যেহেতু বিদেশি খেলোয়াড় বেশি লোকাল কম, সেদিক থেকে আমাদের লোকাল খেলোয়াড়দের ওপর চাপ একটু বেশি থাকবে। তবে এটা ভালো যে, এ চাপ থেকে যদি আমরা বের হতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ এর জন্য অনেক কাজে দিবে।’