-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে আজম গ্রুপের মুখোমুখি হয় আমরা কোম্পানিস। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে আমরা সংগ্রহ করে১২১ রান। ১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে আজম গ্রুপ ১৮ ওভারেই ৭ উইকেট হারিয়ে পৌঁছে যায় কাঙ্ক্ষিত লক্ষ্যে। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ৪৯ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আজম গ্রুপের অধিনায়ক রাজীব হাসান।
দিনের দ্বিতীয় ম্যাচে লায়লা ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় বসুন্ধরা ফুড। বসুন্ধরা ফুড প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। ১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫ ওভারে ৬টি উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় লায়লা ক্রিকেট ক্লাব। ৮ রানের বিনিময়ে ২ উইকেট শিকার ও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ১৫ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন লায়লা ক্রিকেট ক্লাবের হান্নান সরকার।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর। ৪টি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টের এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১৬টি দল। দলগুলো হল- জোসেফাইট ওয়ারিয়র্স, লায়লা ক্রিকেট ক্লাব, আজম গ্রুপ, টেক্স স্টাইল বিডি, এএমজিটি, ঢাকা টাইগার, কেজি হাসপাতাল, হাসলার ক্রিকেট ক্লাব, এসপিজেড বয়েজ,
উল্লেখ্য, এবারের টুর্নামেন্টের টাইটেল স্পনসর প্রত্যয় মেডিকেল ক্লিনিক লিমিটেড, পাওয়ার্ড বাই রংপুর রাইডার্স। এছাড়াও কো-স্পনসর হিসেবে আরও রয়েছে লায়লা গ্রুপ, রেভজোল লুব্রিকেন্টস, টেক্স স্টাইল বিডি লিমিটেড ও এএমজিটি। টুর্নামেন্টের প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালের কণ্ঠ এবং অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম বিডিক্রিকটাইম। এছাড়া রেডিও পার্টনার হিসেবে থাকছে ঢাকা এফএম ৯০.৪।