-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ক্যারিয়ারের শেষ ম্যাচে ৩৮ রান দিয়ে ৩ টি উইকেট নিয়ে দলের জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন মালিঙ্গা। নতুন বলে বোল্ড করেন ওপেনার
বিদায়ের দিনেও সেই চিরচেনা মালিঙ্গাকেই দেখেছে ক্রিকেটবিশ্ব। আর প্রেমদাসা স্টেডিয়ামে তার ইয়র্কার সামলাতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে ব্যাটসম্যানদের। তামিম ইকবাল তো টিকতেই পারেননি! বোল্ড হোয়ার আগ পর্যন্ত সৌম্য সরকারও ভুগেছেন মালিঙ্গার দুর্দান্ত সব ইয়র্কারে।
ইয়র্কারের রাজার বিদায়টা তাই হয়েছে রাজসিকভাবেই। সতীর্থ দের কাছ থেকে তো বটেই, প্রতিপক্ষ বাংলাদেশের কাছ থেকেও পেয়েছেন গার্ড অব অনার। প্রথম ইনিংসে যখন ব্যাট হাতে নামলেন পুরো গ্যালারি হয়ে উঠল উত্তাল। দশম ওভার যখন করতে আসলেন তখন গ্যালারি থেকে ভেসে আসছিল "মালি! মালি!" বলে চিৎকার। ম্যাচশেষে যখন মাইক্রোফোন হাতে নিলেন, মনে হলো কণ্ঠে আবেগ ছুঁয়েছে। সেই আবেগ এসে ছুঁয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। তাকে কাঁধে তুলে সতীর্থরা মাঠে এক চক্করও দিলেন। ঝাঁকড়া চুল দোলানো লাসিথ মালিঙ্গার কথা মনে পড়বে নিঃসন্দেহে! মনে পড়বে সেই বিধ্বংসী ইয়র্কারের কথা। দারুণ আনন্দ দেয়ায় ক্রিকেটপ্রেমীরা বলছেন, "ধন্যবাদ, মালিঙ্গা।" কে জানে ব্যাটসম্যানরা হাঁফ ছেড়ে একটু বাঁচবেন বলে তারাও বলছেন সেটাই!