-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জিম্বাবুয়ে সফরে থাকাকালে বাবা-মা করোনা আক্রান্ত হওয়ার খবর পেলে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলে দেশে চলে আসেন মুশফিক। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে শর্ত জুড়ে দিয়েছিল, অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে পা রাখার অন্তত ১০ দিন আগে সিরিজ সংশ্লিষ্ট সবাইকে জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হবে।
নির্ধারিত সময়ের ২-৩ দিন পর মুশফিক কোয়ারেন্টিন শুরু করতে প্রস্তুত ছিলেন। তবে অজিদের হেলথ প্রটোকল টিম মুশফিককে জৈব সুরক্ষা বলয়ে থাকার অনুমোদন দেয়নি। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
আলোচিত এই ইস্যুতে মুখ খুলেছেন শ্রীনিবাস ও স্টনিয়ার। দুইজনই ক্রিকেট অস্ট্রেলিয়াকে একহাত নিয়েছেন।
টুইটারে শ্রীনিবাস লিখেছেন, 'মুশফিককে খেলতে না দেওয়া মোটেও উচিৎ হচ্ছে না! আমি ভেবেছিলাম ক্রিকেট অস্ট্রেলিয়া খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ও পরিবারকে গুরুত্ব দেয়। ওহ, দুঃখিত, তা বোধহয় শুধু তাদের খেলোয়াড়দের ক্ষেত্রেই।'