-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ডিপিএলের এবারের আসরে প্রথম ম্যাচ খেলতেই নেমেই জয়ের দেখা পেয়েছে তাঁর দল লিজেন্ডস অব রূপগঞ্জ। ডিপিএলের আগের আসরেও এই দলের হয়ে খেলেছিলেন তিনি। তবে আগের আসরে মুশফিক অধিনায়কের দায়িত্বে থাকলেও এবারের আসরে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাঈম ইসলাম।
বৃহস্পতিবার প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন রূপগঞ্জের ওপেনার আব্দুল মজিদ ও লিস্ট 'এ' ক্রিকেটে অভিষিক্ত মোহাম্মদ নাইম। উদ্বোধনী জুটিতেই এসেছে ৫২ রান। অভিষিক্ত নাইম ২৭ রানে আউট হয়ে গেলে ক্রিজে আসেন অধিনায়ক নাঈম ইসলাম। মজিদকে সঙ্গে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন তিনি।
ব্যক্তিগত ৫৯ রান করে মজিদ ফিরে গেলে নাঈমকে সঙ্গ দিতে ক্রিজে আসেন মুশফিক। দুই জনের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় দল রূপগঞ্জ। দলীয় সংগ্রহ যখন ১৫০ এর বেশি তখন অর্ধশতক হাঁকান নাঈম। তাঁর পরেই ৫৫ বলে লিস্ট 'এ' ক্রিকেটে অর্ধশতক হাঁকান মুশফিকুর রহিম। নাঈম-মুশফিকের ৯২ রানের জুটি ভাঙে দলীয় ২২২ রানে।
৭৮ রান করা নাঈমকে ফেরান ফরহাদ রেজা। তাঁর বিদায়ের পর দলীয় ২৪ রান যোগ করতেই ব্যক্তিগত ৬৭ বলে ৬৫ রান নিয়ে আউট হন মুশফিক। শেষপর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রাইম দোলেশ্বরের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান আরাফাত সানি।
রূপগঞ্জের দেওয়া ২৭৩ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় প্রাইম দোলেশ্বর। ব্যক্তিগত দুই রান নিয়েই সাজঘরে ফিরেন উইকেটরক্ষক 