-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ফেসবুকে দেওয়া এক বার্তায় নাসুম বলেন, 'আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালের ম্যাচের পর থেকে দেখছি আমাকে আর মুশফিক ভাইকে নিয়ে আপনারা যেগুলো লিখছেন, এগুলা কাম্য নয়। যেগুলো টিভি সেটে দেখেছেন এগুলো মাঠে হতেই পারে। আমাদের মিস এফোর্টের মাত্রাটাও একটু বেশিই ছিল। গতকালের ম্যাচে পার্টিকুলারলি মনে হয়েছে আমি একটু বেশিই এফোর্টলেস ছিলাম।'
নাসুমের অভিমত, তিনি ভালো পারফর্ম করতে পারছিলেন না বলেই মেজাজ হারান মুশফিক। নাসুম বলেন, 'মুশফিক ভাই অনেক সিরিয়াস ও ডেডিকেটেড ছিল ম্যাচে এবং আমার প্রতি দলের প্রত্যাশাও ছিল বেশি। মাঠের কাহিনী আমরা মাঠেই শেষ করে নেই। উনার সাথে আমার সম্পর্ক ভালো, এমনকি এই টুর্নামেন্টে উনি আমাকে আলাদাভাবে প্রচুর সময় দিয়েছেন, কিভাবে ভালো করা যায় এবং দুর্বল দিকগুলো দ্রুত কাটিয়ে ওঠা যায়।'
নাসুম মনে করেন, বড় ভাই ও অধিনায়ক হিসেবে মুশফিক তাকে শাসাতেই পারেন, এতে দোষের কিছু নেই। এমনকি মুশফিক ক্ষমা চাইলেও ক্ষমা চাওয়ারও কিছু নেই, দাবি নাসুমের, 'আমাদের তেমন কিছু হয়নি। ম্যাচের পরে উনার সাথে অনেকবার কথা হয়েছে, ড্রেসিংরুমে, টিম হোটেলে। আর উনি আমার বড় ভাইয়ের মত এবং টিম লিডার হিসেবে শাসাতেই পারেন, ইটস ওকে। তাই মাফ চাওয়ার প্রশ্নই আসে না। দয়া করে আমাদের এই ইস্যু নিয়ে তেমন কিছু লিখবেন না। আজ আমাদের গুরুত্বপূর্ণ খেলা আছে, সবাই দোয়া করবেন।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 