-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বল হাতে মোসাদ্দেক-মিজানুরের জুটি ভাঙ্গার পর অপরাজিত ৯১ রান করে দলকে ম্যাচ জেতান মেন্ডিস। ছবি: এসিসি[/caption]
বাংলাদেশের দেওয়া ২৩৮ রানের লক্ষ্যমাত্রায় দলীয় ৮৭ রানে চার উইকেটের পতনের পর ক্রিজে আসেন মেন্ডিস। শুরুতে শেহান জয়াসুরিয়ার সাথে ৬৬ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান তিনি।
এরপর ব্যক্তিগত ৩৯ রানে জয়াসুরিয়ার আউটের পর দলের হাল নিজ কাঁধে নিয়ে দলকে জয়ের বন্দরের দিকে এগিয়ে নিয়ে যান তিনি। ক্রিজের অন্য প্রান্ত থেকে গুনারত্নে ২৪ রান করে শরিফুলের দ্বিতীয় শিকারে পরিণত হলেও এক প্রান্ত আগলে রেখে স্বাগতিকদের হয়ে লড়ে যান তিনি।
শেষ পর্যন্ত তার হার না মানা অপরাজিত ৮৮ বলের অপরাজিত ৯১ রানে চড়ে জয়ের বন্দরে নোঙ্গর ফেলে লঙ্কানরা। ৯ চারের সাহায্যে নিজের ইনিংসটি সাজান তিনি।
বাংলাদেশি বোলারদের মধ্যে শরিফুল ৫০ রানের বিনিময়ে সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেন। তাছাড়া শফিউল, নাঈম ও আফিফ প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেন।
এর আগে কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায় স্বাগতিক লঙ্কান দলের অধিনায়ক। আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাট করতে নেমে মিজানুর রহমানের পর ইয়াসির আলির অর্ধশতকে চড়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩৭ রানের পুঁজি পায় বাংলাদেশ।
[caption id="attachment_64065" align="aligncenter" width="960"]
৩ চার ও ১ ছক্কায় ৬৬ রান করেন ইয়াসির আলি। ছবি; এসিসি[/caption]
দলের পক্ষে ৯৫ বলে সর্বোচ্চ ৭২ রান আসে মিজানুরের ব্যাট থেকে। রান আউটের ফাঁদে পড়ার আগে ৭ চার ও ১ ছক্কায় এ রান করেন তিনি। তাছাড়া দলের পক্ষে অর্ধশতক হাঁকানো আরেক ব্যাটসম্যান ইয়াসির আলি করেন মূল্যবান ৬৬ রান। ৪৮তম ওভারে আউট হওয়ার আগে ৩ চার ও ১ ছক্কার সাহায্যে ৭২ বল থেকে এ রান করেন তিনি। মূলত তার এ সংগ্রহে ভর করেই শেষ দিকে লড়াকু এ পুঁজির দেখা পায় বাংলাদেশ।
টাইগারদের নির্ধারিত ৫০ ওভার ব্যাট করতে না দেওয়ার দিন লঙ্কান বোলারদের মধ্যে ৮.১ ওভার বল করে ৩১ রান খরচায় সর্বোচ্চ ৪টি উইকেট লাভ করেন করুনারত্নে। তাছাড়া ফার্নান্দো ৫০ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোরকার্ড-
বাংলাদেশ: ২৩৭/১০ (৪৯.১ ওভার)
মিজানুর ৭২(৯৫), জাকির ১(৪), শান্ত ১০(২৩), সোহান ৮(৮), মোসাদ্দেক ৩৯(৫৭), ইয়াসির ৬৬(৭২), আফিফ ১৪(১৯), নাঈম ৫(৫), শফিউল ৬(৫), শরিফুল ১(৩)*, তানভির ১(৪); করুনারত্নে ৮-০-৩১-৪।
শ্রীলঙ্কা: ২৪১/৬ (৪৮.২ ওভার)
মেন্ডিস ৯১(৮৮)*, সাদুন ৪১(৩৭); শরিফুল ৯.২-০-৫০-২।
ফলাফল: শ্রীলঙ্কা ৪ উইকেটে বিজয়ী।




