-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ঘরোয়া ক্রিকেট মাতানো ক্রিকেটার মেহেদী হাসান মারুফের নামে মামলা দায়ের করা হয়েছে। স্ত্রীকে নির্যাতন করে গর্ভপাত ঘটানোর অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
মামলাটি করেছেন তার স্ত্রী তামান্না বিনতে আজাদ নিজেই। তিনি চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল সরঞ্জাম বিভাগের একজন কর্মকর্তা। রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে তিনি মামলাটি দায়ের করেন।
জানা যায়, ২০০৯ সালের ২৯ নভেম্বর পারিবারিকভাবেই বিয়ে হয় মেহেদী হাসান মারুফ ও তার স্ত্রী তামান্না বিনতে আজাদের। যৌথ পরিবারে খাপ খাওয়াতে না পেরে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পরিবার ছেড়ে আলাদাভাবে বাসা নিয়ে বসবাস শুরু করেন দুজন। এরপর মারুফ আরেক নারীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করলে তাদের মধ্যে দেখা দেয় অসন্তোষ।
মামলার আরজিতে আরও জানানো হয়, গত ১৯ ফেব্রুয়ারি ঝগড়ার এক পর্যায়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দেন মারুফ। এতে রক্তক্ষরণ শুরু হলে সাথে সাথে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসক জানান, তামান্নার গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে। তামান্না ঘটনার পরপরই মামলা করার প্রস্তুতি নেন। কিন্তু মারুফের পরিবারের লোকজন তাকে এই কাজে বারণ করেন। এরপর তার সাথে সব ধরণের যোগাযোগ বন্ধ করে তাকে হুমকি দেওয়া শুরু হয়। ফলে বাধ্য হয়ে মামলা করেছেন তিনি।
তামান্নার আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী জানিয়েছেন, আদালত দণ্ডবিধির ৩১৩ ধারায় দায়ের করা মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। তাদের হাসপাতাল থেকে গর্ভপাতের প্রমাণ সংগ্রহ করে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, 