-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মুশফিক ব্যাট হাতে মূল কাজ করে দিলেও বল হাতে জয়ে বড় অবদান রেখেছেন পেসার মুক্তার আলী। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেট মাতানো এই পেসার চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজের জাত চেনাচ্ছেন নতুন করে। চট্টগ্রামের বিপক্ষে দলের দ্বিতীয় দেখায় ৩৯ রান বিলি করলেও ৩ উইকেট শিকার করেন মুক্তার।
খরুচে বোলিং সত্ত্বেও শেষ ওভারে তার প্রতিই ভরসা রাখেন মুশফিক। দলকে জিতিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ৩১ বছর বয়সী ডানহাতি পেসার। সাংবাদিকদের তিনি বলেন, 'খুবই ভালো লাগছে। ম্যাচ জেতার মত মজা অন্য কিছু হতে পারে না। অধিনায়ক ভরসা করে আমার হাতে শেষ ওভারের বল তুলে দিয়েছে। আমার বিশ্বাস ছিল, শেষ ওভারে দলকে জেতাতে পারব। সকালে টিম মিটিংয়ে বলেছিলাম, সবাই বেশ আত্মবিশ্বাসী।'
দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা জ্বলে উঠতে পারছেন না বলে বোলারদের কাজটাও বেশি সহজ হচ্ছে না, ক্ষেত্রবিশেষে কঠিনই থেকে যাচ্ছে। তবে চট্টগ্রামকে হারানোর পর দল সামনের ম্যাচগুলোতে আরও ভালো করবে বলে প্রত্যাশা মুক্তারের, 'টপ অর্ডাররা এত ভালো করতে পারেনি। আগে ৫টা ম্যাচ হয়েছে, ওখানেও এত ভালো করতে পারেনি। তবে আমি আশাবাদী, পরের ম্যাচগুলোতে তারা ভালো করবে। মুশফিক আমাদের বলেছিল- ১৫০-১৫৫ রান এই উইকেটে জেতার জন্য স্কোর। শক্তিশালী দলকে হারানোয় আমাদের আত্মবিশ্বাসও বেড়েছে। ইনশাআল্লাহ পরেরবার আরও ভালো খেলার চেষ্টা করব।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 