-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এলিমিনেটর ম্যাচে গত সোমবার (১৪ ডিসেম্বর) সমালোচনার জন্ম দেন মুশফিক। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দ্বিতীয় কোয়ালিফায়ারের টস সেশনেও মুশফিকের মুখে চিরচেনা স্মিত হাসি। তবে টসে আলাপ শুরুর আগেই মুশফিকের কণ্ঠে, 'টস নিয়ে কথা শুরুর আগে আমি কি কিছু বলতে পারি?' শুনতে পেয়ে নড়েচড়ে বসতে হল।
নাসুমের দিকে তেড়ে গিয়ে ব্যাপক নিন্দা কুড়ানোর পর ফেসবুক বার্তায় ক্ষমা চান মুশফিক। নাসুমও বিষয়টি নিয়ে জলঘোলা না করার আহ্বান জানান। তবে বিতর্ক একটু ঘনই হয়ে যায় মুশফিককে বিসিবি ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করলে।
স্বচ্ছ ক্যারিয়ারে কখনো কলঙ্ক লাগাতে দেননি। এলিমিনেটরে মেজাজ হারিয়ে মুশফিক নিন্দিত হয়েছে বিশ্বব্যাপী। দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের অনুশোচনা কাজ করাই স্বাভাবিক। সতীর্থের সাথে অযাচিত আচরণের কারণে ম্যাচ শুরুর আগে মুশফিক আবারো ক্ষমা চান। জানান, আর কখনো এমন ভুল করবেন না তিনি।
মুশফিক বলেন, 'ম্যাচ শুরুর আগে আমি আরও একবার দুঃখ প্রকাশ করতে চাই। আমি এমন আর কখনোই করব না৷ এটা কোনোভাবেই মেনে নেওয়ার মত না৷ আমি আশা করি ভুল থেকে শিক্ষা নিবো। প্রতিজ্ঞা করছি আর কখনো এমন করব না।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 