-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মাউন্ট মঙ্গানুইয়ে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময়ে পায়ের পাতায় চোট পান ওয়াগনার। ভেঙে যায় পায়ের দুটি আঙুল। ভাঙা আঙুল নিয়ে কই চিকিৎসা নেবেন, তা না! ওয়াগনার এই পা নিয়েই দ্বিতীয় দিন বল করেন ২১ ওভার! শিকার করেন দুটি উইকেটও। দ্বিতীয় ইনিংসে ২৮ ওভার বল করে আরও দুটি উইকেট শিকার করেছিলেন। ওয়াগনার জানান, তাকে স্ট্রেচারে করে তুলে নিয়ে যাওয়ার মতো অবস্থা না হওয়া পর্যন্ত দলের পক্ষে যা কিছু করা সম্ভব করতে তিনি করতে চান।
সেই ধকল অবশ্য সইতে পারেনি ওয়াগনারের চোট আক্রান্ত পা। দ্বিতীয় টেস্টে তারকা এই পেসারের আর খেলা হচ্ছে না। আপাতত তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে চোট সারিয়ে তুলতে হবে। পেইন কিলার প্রয়োগ করেও ব্যথা না কমায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
ক্রাইস্টচার্চে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে আগামী রবিবার (৩ জানুয়ারি)। এই ম্যাচে ওয়াগনার খেলতে পারছেন না এটুকু তো নিশ্চিতই, খেলা-অনুশীলনের বাইরে থাকতে হতে পারে পুরো জানুয়ারিই। চোট সারিয়ে মাঠে ফিরতে পাঁচ থেকে ছয় সপ্তাহ লেগে যাবে কিউই পেসারের।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 