-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রকিবুলের শতক উদযাপন।[/caption]
আগের দিনের ৭ উইকেটে করা ৪৩৩ রান নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের খেলা শুরু করেন বিসিবি উত্তরাঞ্চলের দুই ব্যাটসম্যান জহুরুল ইসলাম ও ফরহাদ রেজা। দলীয় ৪৫৭ রানে ৩০ রান করা ফরহাদ রেজা সোহরাওয়ার্দীর বলে সরাসরি বোল্ড হওয়ার পর আগের দিনে ১৫২ রানের সাথে মাত্র ৬ রান যোগ করে তাসকিনের বলে জহুরুল কাটা পড়লে ৪৫৭ রানে ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল।
যার ফলে ২৬৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে মধ্যাঞ্চল। তবে আগের ইনিংসের মতো এবারও শুরুটা ভালো করতে ব্যর্থ হয় দলটি। উত্তরাঞ্চলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তোপে ৮৪ রান তুলতেই একে-একে
দ্বিশতকের হাতছানি থাকলেও জহুরুল থামেন ১৫৮ রানে।[/caption]
এরপর তানভীর হায়দারকে সাথে নিয়ে দলকে একাই টেনে নিয়ে গিয়েছেন রকিবুল হাসান। শতক পূর্ণ করার পথে তানভীরের সাথে ষষ্ঠ উইকেট জুটিতে ১১৪ রানের জুটি গড়ে ম্যাচ বাঁচানোর লড়াই চালিয়ে যান তিনি। তবে ১৯৮ রানের সময় ৩৮ রান করে সোহরাওয়ার্দীর বলে তানভীর আউট হয়ে সাজঘরে ফিরলে ছন্দ পতন ঘটে তার। এরপর বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি।
ক্যারিয়ারের একাদশতম শতক পূর্ণ করে ব্যক্তিগত ১০৫ রানের সময় সোহরাওয়ার্দীর শিকারে পরিণত হলে ম্যাচ থেকে আবারও ছিটকে যায় মধ্যাঞ্চল। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলে দিনের খেলা শেষ করে দলটি। এর ফলে দ্বিতীয় ইনিংসে উত্তরাঞ্চলের চেয়ে এখনো ৩৫ রানে পিছিয়ে আছে দলটি। শেষ দিনে তাই ম্যাচ বাঁচাতে কঠিন পরিক্ষার মধ্য দিয়ে যেতে হবে দলটিকে।
দ্বিতীয় ইনিংসে উত্তরাঞ্চলের বোলারদের মধ্যে শুভাশিষ, আরিফুল ও সোহরাওয়ার্দী প্রত্যেকে দুটি করে ও ফরহাদ রেজা একটি উইকেট নেন।