-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এবার তা আরও স্পষ্ট হল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে। গার্ডিয়ান দাবি করেছে, পঞ্চম দিন ইংলিশ পেসার অলি রবিনসন ইংল্যান্ডের ইনিংস বাঁচাতে মাঠে নামার সময় নাকি ভারতীয় ক্রিকেটাররা তার পথ আটকে রাখেন। এই দশা কাটাতে রীতিমত ধাক্কাধাক্কিও হয়। নতুন এই খবর প্রকাশ হওয়ায় ব্রিটিশ মিডিয়ায় সমালোচনা হচ্ছে ভারতের ক্রিকেটীয় স্পিরিট নিয়ে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পঞ্চম দিন রবিনসন যখন ড্রেসিংরুম থেকে ক্রিজের দিকে যাওয়ার জন্য মাঠে প্রবেশ করছিলেন তখন ড্রেসিংরুমের সিঁড়িতে তার সামনে পড়ে যান ট্র্যাকস্যুট পরা ভারতের কয়েকজন ক্রিকেটার। মাঠে সতীর্থদের পানীয় দিয়ে তারা আবার ড্রেসিংরুমে উঠছিলেন। সিঁড়িতে রবিনসনের মুখোমুখি হলেও তারা রবিনসনকে যেতে দেননি। উল্টো তাদের যাওয়ার জায়গা করে দিতে রবিনসন সরে দাঁড়ান।
তবে ভারতীয়রা রবিনসনকে জায়গা দেওয়া দূরে থাক, বরং আবারও তার পথ আটকে দাঁড়ান। রবিনসনের মাঠে নামার তাড়া থাকা সত্ত্বেও অপেক্ষা করতে হয় ভারতীয় ক্রিকেটাররা সরে যাওয়ার আগ পর্যন্ত। ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিংরুমে ওঠার সময় রীতিমত ধাক্কাধাক্কি করেন রবিনসনকে।
এই ঘটনায় ইংল্যান্ডের ক্রিকেট আঙিনায় চাপা অসন্তোষ বিরাজ করছে। পাঁচ ম্যাচ সিরিজের দুই ম্যাচ শেষে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিক দল।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 