-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৬ উইকেটে ৯৬ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংসে খেলতে নামা উইন্ডিজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগেই গুটিয়ে যায় ১৮১ রানে। রোস্টন চেজ (৫৩) ও কিমো পল (৪৭) ছাড়া বলার মত রান পাননি কেউই। ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন চারটি উইকেট শিকার করেন।
ফলো অনে পড়া উইন্ডিজের ব্যাটিং লাইনআপ দ্বিতীয় ইনিংসেও তাসের ঘরের মত ভেঙে পড়ে। ৫০.১ ওভার ব্যাট করেই দলটি গুটিয়ে যায় ১৯৬ রানে। এতে কপালে জোটে ইনিংস ব্যবধানে হারের লজ্জা। কাইরান পাওয়েলের ৯৩ বলে ৮৩ রানের ইনিংসটি না থাকলে সেই ব্যবধান বাড়তে পারত আরও।
ইনিংসে ভারতের পক্ষে পাঁচটি উইকেট একাই শিকার করেন কূলদীপ যাদব। এছাড়া রবীন্দ্র জাদেজা তিনটি এবং প্রথম ইনিংসে চার উইকেট পাওয়া অশ্বিন দুটি উইকেট লাভ করেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৬৪৯ রান সংগ্রহের পর ইনিংস ঘোষণা করে ভারত। দলের পক্ষে শতক হাঁকান অভিষিক্ত ওপেনার পৃথ্বী শাও (১৩৪), অধিনায়ক বিরাট কোহলি (১৩৯) ও রবীন্দ্র জাদেজা (১০০*)। এছাড়া রিশাভ পান্ট ৯২ ও চেতশ্বর পূজারা ৮৬ রান করেন। উইন্ডিজের পক্ষে চারটি উইকেট শিকার করেছিলেন দেবেন্দ্র বিশু।
এই জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস- ৬৪৯/৯ (ডি.) (১৪৯.৫ ওভার)
কোহলি ১৩৯, পৃথ্বী ১৩৪, জাদেজা ১০০*, পান্ট ৯২, পূজারা ৮৬
বিশু ২১৭/৪, লুইস ৯৩/২
উইন্ডিজ প্রথম ইনিংস- ১৮১ (৪৮ ওভার)
চেজ ৫৩, পল ৪৭, বিশু ১৭*
অশ্বিন ৩৭/৪, শামি ২২/২, যাদব ২০/১
উইন্ডিজ দ্বিতীয় ইনিংস (ফলো অন)- ১৯৬ (৫০.১ ওভার)
পাওয়েল ৮৩, চেজ ২০, ডওরিচ ১৬*
কূলদীপ ৫৭/৫, জাদেজা ৩৫/৩, অশ্বিন ৭১/২
ফল: ভারত ইনিংস ও ২৭২ রানে জয়ী।