-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

হারারে টেস্টের প্রথম ও দ্বিতীয় দিন মিলে দেড়শ রানের অপরাজিত ইনিংস উপহার দেওয়া রিয়াদ তৃতীয় দিনের খেলা শুরুর আগে সতীর্থদের জানিয়ে দেন, এই ম্যাচ খেলেই তিনি বিদায় বলবেন টেস্টকে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রিয়াদকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রিয়াদ তার সিদ্ধান্তে অটল থাকছেন। আর তা স্পষ্ট হয়ে ধরা দিয়েছিল পঞ্চম ও শেষ দিনের খেলা শুরুর আগে সতীর্থরা রিয়াদকে গার্ড অব অনার দিলে।
তবে ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ অ্যাওয়ার্ড গ্রহণের সময়ও রিয়াদ অবসর নিয়ে কিছু বলেননি। সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হকের কাছেই তাই জানতে চাওয়া হল রিয়াদের এই সিদ্ধান্ত সম্পর্কে।
মুমিনুল অবশ্য রিয়াদের 'ব্যক্তিগত সিদ্ধান্তে'র বিষয়ে বেশি কিছু বলতে চাননি। তবে জানিয়েছেন, রিয়াদের অবসরের সিদ্ধান্ত 'হতেই পারে'।
মুমিনুল বলেন, 'এটা উনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই সম্পর্কে আমার কোনো কিছু বলা কঠিন। যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত হতেই পারে।'
মুমিনুল আরও বলেন, 'তরুণ অধিনায়ক হিসেবে এটা শোনার পর আমার খারাপ লাগার কথা। খারাপ না লাগলে অস্বাভাবিক জিনিস।'
রিয়াদের অবসরের সিদ্ধান্ত পরিবর্তন হোক, তা চাইছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার হারারে টেস্টে খেলেছেন লাল বলে তার ৫০তম আন্তর্জাতিক ম্যাচ।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 