-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
টস করতে নেমেই রেকর্ড গড়েন কোহলি।[/caption]
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই ৬০টি টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে দেশটির সাবেক কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেলেছিলেন কোহলি। কিন্তু বৃষ্টির কারণে কোহলির অপেক্ষা দীর্ঘ হয়। সাউদাম্পটাউনে গতকাল (শুক্রবার) পুরো দিন ম্যাচের একটি বল গড়ানো তো দূরের কথা, টসও হয়নি।
আজ দ্বিতীয় দিন কোহলি যখন নিউজিল্যান্ডের বিপক্ষে টস সারলেন, ততক্ষণে তিনি সর্বোচ্চ টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক বনে গেছেন। কেবল নেতৃত্ব দেওয়া নয়, কোহলির অধীনেই টেস্টে ভারতের সাফল্য এসেছে সবচেয়ে বেশি। আগের ৬০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ৩৬ টি জয়ের কীর্তি আছে অধিনায়ক কোহলির। যা কিনা ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বাধিক টেস্ট জয়ের রেকর্ড। এছাড়া কোহলির নেতৃত্বে ১০ টি টেস্টে ড্র করেছে ভারত। হেরেছে মাত্র ১৪ টি টেস্ট।
কোহলির আগে ভারতকে সর্বোচ্চ সংখ্যক টেস্ট ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়ক ছিলেন ধোনি। ধোনির অধীনে খেলা ৬০টি টেস্টে ২৭ জয় ও ১৫ ড্র'য়ের কীর্তি আছে ভারতের। ধোনির নেতৃত্বে ১৮ টেস্ট হেরেছে ভারত।
এছাড়া সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ৪৯টি টেস্টে ২১ জয়, ১৫ ড্র ও ১৩বার হেরেছে ভারত। সুনীল গাভাস্কার ও মোহাম্মদ আজাহারউদ্দিন সমান ৪৭টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। আজাহারউদ্দিনের নেতৃত্বে ১৪টি ও গাভাস্কারের অধীনে ৯টি টেস্ট জয় করে ভারত। এছাড়া ৪০টি টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া মনসুর আলী খান পাতৌদি গাভাস্কারের সমান ৯ টেস্টে ভারতকে জয় এনে দেন।
বিরাট কোহলির বয়স সবে ৩২। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। ফিটনেস সচেতন কোহলি যে আরো লম্বা সময় ধরে ভারতকে নেতৃত্ব দেবেন সেটাই অনুমেয়। সবাইকে ছাড়িয়ে যাওয়ার পর নিজের অর্জনের খাতা আরো ভারী করার সুযোগ এই ভারতীয় অধিনায়কের সমনে। আর যদি নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে ঘরে ফিরতে পারেন, তবে ব্যাটসম্যান কোহলির পর অধিনায়ক কোহলিও যে ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে অনন্য মর্যাদায় অসীন হবেন সে কথা না বলে দিলেও চলে।