-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ম্যাচের ৪ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যাওয়া পর্তুগাল শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে। সি আর সেভেনের দেয়া একমাত্র গোলের ব্যবধানই পুরো ম্যাচে আর ঘোচাতে পারেনি মরক্কো। তবে ম্যাচ হারলেও খেলায় আফ্রিকান দলটির আধিপত্য ছিল স্পষ্ট। ম্যাচে পর্তুগাল শট নিয়েছে ১০টি, মরক্কো ১৫টি। মরক্কোর অন টার্গেট শট ৪টি।
মরক্কো নিজেদের কপাল চাপড়াতে পারে। ১৫টি শটের ১০টিই ছিল ডি বক্সের ভেতর থেকে। এত কাছে গোলমুখ পেয়েও ১১টি শটই তারা পাঠিয়েছে বাইরে! অথচ ৪টি শটের দুটিই অন টার্গেট ছিল পর্তুগালের। গোলের বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করা মরক্কো অধিনায়ক বেনাতিয়া যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্স থেকে ক্রসবারের উপর দিয়ে শট নেন।
আর এই হারের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই বিদায় ঘণ্টা বেজে গেল আফ্রিকান দেশ মরক্কোর। প্রাণপণ চেষ্টা করেও বিশ্বকাপ থেকে নিজেদের বিদায় ঠেকাতে পারল না মরক্কো। শেষ ম্যাচ জিতলেও মরক্কোর আর আশা নেই। অন্যদিকে প্রথম ম্যাচ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এই জয়ে বি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল পর্তুগাল। শেষ ম্যাচে জিতলেই পরবর্তী রাউন্ডের টিকেট নিশ্চিত হয়ে যাবে।
এদিকে, এবারের বিশ্বকাপে পর্তুগালকে সমর্থন করছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার। ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত সৌম্য রোনালদোর জন্যই পর্তুগালকে সমর্থন করছেন। সৌম্য বলেন, "ক্রিশ্চিয়ানো রোনালদোর কারনে আমি পর্তুগালের সমর্থক।"
আগামী সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে ইরানের বিপক্ষে খেলবে পর্তুগাল। একই সময়ে স্পেনের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে মরক্কো।