-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইয়ন মরগান। মার্টিন গাপটিলের ব্যাটে ঝড়ো শুরু পেলেও দলীয় ২৩ রানে আরেক ওপেনার কলিন মানরোকে হারায় নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ও কলিন ডি গ্রান্ডহোমের সাথে জুটি গড়ে দলকে ভালো অবস্থানে রেখে ফেরেন গাপটিল। আদিল রশিদের শিকার হওয়ার আগে করেন ২৮ বলে ৪১ রান।
স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন জিমি নিশাম। তার ২২ বলের ঝড়ো ইনিংসটি ২টি চার ও ৪টি ছয়ে সাজান ছিল। এছাড়া গ্রান্ডহোমের ১২ বলে ২৮, রস টেলরের ২৪ বলে ২৮ ও টিম সেইফার্টের ১৫ বলে ১৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে ১৭৬ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ইংলিশ পেসার ক্রিস জর্ডান ৩টি এবং স্যাম কারান শিকার করেন ২টি উইকেট।
লড়াকু লক্ষ্যের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় ইংল্যান্ড। দলীয় ৩ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন জনি বেয়ারস্টো (০) ও জেমস ভিঞ্চ (১)। ডেভিড মালানকে সাথে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন অধিনায়ক মরগান। ৩ চার ও চ ছয়ে ১৭ বলে ৩২ রান করে মাঠ ছাড়েন দলনেতা।
দ্রুতই বিদায় নেন স্যাম বিলিংস (৮) ও স্যাম কারান (৯)। ৯৩ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। জয়ের স্বপ্ন দেখান ডেভিড মালান ফিরে যান ৩৯ রান করে। এরপর দ্রুত তুলে ইংলিশদের আশা জিইয়ে রেখেছিলেন ক্রিস জর্ডান। তাকে সঙ্গ দেন লুইস গ্রেগরি। জর্ডান ১৯ বলে ৩৬ এবং লুইস ১৫ বলে ১৫ করে ফিরলে আশাহত হয় ইংলিশরা।
শেষ পর্যন্ত ১৫৫ রানে থেমেছে সফরকারীরা। ফলে ২১ রানের জয় পেয়ে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। কিউইদের হয়ে স্যান্টনার ৩টি এবং ইস সোধি, টিম সাউদি ও লকি ফার্গুসন ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ১৭৬/৮ ( ২০ ওভার)
নিশাম ৪২, গাপটিল ৪১, টেলর ২৮, গ্রান্ডহোম ২৮, সেইফার্ট ১৬
জর্ডান ৩/২৩, স্যাম কারান ২/২২।
ইংল্যান্ড ১৫৫/১০ ( ১৯.১ ওভার)
মালান ৩৯, জর্ডান ৩৬, মরগান ৩২, লুইস ১৯
স্যান্টনার ৩/২৫, সাউদি সোধি ২/৩৭।
ফল- ২১ রানে জয়ী নিউজিল্যান্ড।




