-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৭ উইকেট হাতে রেখে ২৭৬ রানের গণ্ডি পেরোনো খুব একটা কঠিন না হলেও দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার শুরুটা একে বেশ কঠিন করেই উপস্থাপন করছে। তৃতীয় দিন শেষে মাত্র ২০ রান জড়ো করা লঙ্কানরা হারিয়ে বসেছে ৩টি উইকেট!
এর আগে ২৯ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করা নিউজিল্যান্ড তৃতীয় দিন লিডকে নিয়ে যায় বড় সংখ্যায়। টম লাথামের অনবদ্য এক ইনিংসে ভর করে ৫৭৮ রান সংগ্রহ করে স্বাগতিক দল। এতে ২৯৬ রানের লিড পায় কেন উইলিয়ামসনের দল। আগের দিনের ১২১ রান নিয়ে খেলতে নেমে এদিন কোনো বোলারের কাছেই পরাস্ত হননি লাথাম। দলের বাকি ব্যাটসম্যানরা আউট হয়ে গেলেও ৪৮৯ বলের মোকাবেলায় ২৬৪ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। তার এই দৃষ্টিনন্দন ইনিংসে ছিল ২১টি চার ও ১টি ছক্কা।
এছাড়া ৫০ রান নিয়ে দিনের শুরুতে ব্যাট করতে নামা রস টেলর নামের পাশে আর কোনো রান যোগ না করেই ফেরেন সাজঘরে। এরপর হেনরি নিকোলাসও ব্যক্তিগত ঠিক ৫০ রানের মাথায়ই উইকেট বিলিয়ে বসেন। ওপেনার লাথামকে ভালো সঙ্গ দেওয়া কলিন ডি গ্র্যান্ডহোম ৪৯ রানে সাজঘরে ফেরেন ১ রানের আক্ষেপকে সঙ্গী করেই। শেষদিকে টেল এন্ডাররা যোগ্য সঙ্গ দিতে না পারায় দলীয় রান ৬০০-র ঘরে নিয়ে যেতে পারেননি লাথাম।
শ্রীলঙ্কার পক্ষে লাহিরু কুমারা শিকার করেন চারটি উইকেট। এছাড়া ধনঞ্জয়া ডি সিলভা ও দিলরুয়ান পেরেরা দুটি করে এবং সুরাঙ্গা লাকমল একটি উইকেট শিকার করেন।
নিউজিল্যান্ডের ২৯৬ রানের লিডের বিপরীতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দিনের শেষ সেশনেই দলটি হারিয়ে বসে ৩টি উইকেট, স্কোরবোর্ডে জড়ো হয় মাত্র ২০ রান। প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করা টিম সাউদিই নিয়েছেন ২টি উইকেট। চতুর্থ দিন সকালে ব্যাট করতে নামবেন কুশাল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে দলটিকে করতে হবে আরও ২৭৬ রান!
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
টস: নিউজিল্যান্ড
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮২/১০ (৯০ ওভার)
ম্যাথিউস ৮৩ ডিকওয়েলা ৮০*, করুনারত্নে ৭৯
সাউদি ৬৮/৬, ওয়াগনার ৭৫/২
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৫৭৮/১০ (১৫৭.৩ ওভার( ওভার)
লাথাম ২৬৪*, উইলিয়ামসন ৯১, টেলর ৫০, নিকোলাস ৫০
ধনঞ্জয়া ৫৪/২, পেরেরা ১৫৬/২