-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২২ রানে জিতেছে জিম্বাবুয়ে[/caption]
পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরু থেকেই বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন সফরকারীরা। তারা উদ্বোধনী জুটিতে পান ৫৯ রান। ওপেনার টি কাইটানো ২৮ বলে ২৬ রানে বিদায় নেন। দলীয় ৯০ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার রেগিস চাকাবভা। তিনি করেন ৫০ বলে ৪৭ রান। তাদের দুইজনকেই শিকার করেন জেফ্রি ভ্যান্ডারসে।
তৃতীয় উইকেটে ১০৬ রানের জুটি গড়েন শেন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। উইলিয়ামসকে শিকার করে এই জুটিও ভাঙেন ভ্যান্ডারসে। ৫৬ বলে ৪৮ রান আসে উইলিয়ামসের ব্যাট থেকে। ওয়েসলে মাধিভেরে ১ রান করেই বিদায় নেন। পঞ্চম উইকেটে অধিনায়ক আরভিনের সাথে ৫১ রানের জুটি গড়েন সিকান্দার রাজা। আরভিনের শতকের স্বপ্ন ভঙ্গ হয়। মহিশ থিকশানার বলে বোল্ড হয়ে তিনি থামেন ৯৮ বলে ৯১ রানে।
সিকান্দার রাজার ব্যাট থেকে আসে দ্রুত অর্ধশতক। তিনি করেন ৪৬ বলে ৫৬ রান। রায়ান বার্ল ১৫ বলে ১৯ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ে ৮ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে।
[caption id="attachment_188631" align="aligncenter" width="650"]
ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান দাসুন শানাকা[/caption]
ব্যাটিং সহায়ক পিচে বড় লক্ষ্য তাড়া করতে নেমেও ৩১ রানেই তিনটি হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা। ৬৩ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। পঞ্চম উইকেটে ১১৮ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখেন কামিন্দু মেন্ডিস ও দাসুন শানাকা। ৮২ বলে ৫৭ রানের ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন কামিন্দু। আস্কিং রানরেটও তখন বৃদ্ধি পেতে থাকে।
অধিনায়ক শানাকা হাঁকান ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক। ৯৪ বলে ১০২ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা। চামিকা করুনারত্নে করেন ৩৮ বলে ৩৪ রান। তবে তারা বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কার ইনিংস থামে ৯ উইকেটে ২৮০ রানে। ফলে ২২ রানের জয় পায় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের পক্ষে টেন্ডাই চাতারা ও ব্লেজিং মুজারাবানি তিনটি করে উইকেট শিকার করেন। শ্রীলঙ্কার পক্ষে ভ্যান্ডারসে তিনটি এবং নুয়ান প্রদীপ দুইটি উইকেট পেয়েছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ৩০২/৮ (৫০ ওভার)
আরভিন ৯১, রাজা ৫৬, উইলিয়ামস ৪৮, চাকাভবা ৪৭;
ভ্যান্ডারসে ৩/৫১, প্রদীপ ২/৭৪।
<strongশ্রীলঙ্কা ২৮০/৯ (৫০ ওভার)
শানাকা ১০২, কামিন্দু ৫৭, চামিকা ৩৪;
চাতারা ৩/৫২, মুজারাবানি ৩/৫৬।
জিম্বাবুয়ে ২২ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




