-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ধোনির অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুললেন ভারতের সাবেক ক্রিকেটার জাদেজা। ছবিঃ এএফপি[/caption]
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলের সঙ্গে যাবেন দলটির ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক ধোনি- এটি ভারতীয়দের কাছে অনেক আনন্দের খবর। ভারতীয়দের মাঝে বিশ্বকাপের দলের চেয়ে ধোনির অন্তর্ভুক্তিতে যেন আগ্রহের মাত্রা ছিল বেশি। তবে বিশ্বকাপে ক্রিকেটার হিসেবে নয়, যাবেন দলের মেন্টর হিসেবে। আর এতেই ক্ষুদ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা।
ভারতীয় সমর্থকরা খুশি হলেও বরং তার অন্তর্ভুক্তি তাঁকে অবাকই করেছে বলে জানিয়েছেন এই সাবেক ক্রিকেটার। তিনি বলেন,
“বিষয়টা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি দুই দিন ধরে বোঝার চেষ্টা করছি, এই সিদ্ধান্তের পেছনে যুক্তি কী হতে পারে। আমি ধোনিকে নিয়ে বলছি না। সে কত ভালো বুঝতে পারে বা দলের জন্য কতটা কাজে লাগতে পারে, সেদিকে আমি যাচ্ছি না। এটা যেন রাহানের আগে রবীন্দ্র জাদেজাকে ব্যাটিংয়ে পাঠানোর মতো।”
তিনি আরও যোগ করেন, “আমি আসলে অবাক হয়েছি। আমার চেয়ে ধোনির বড় ভক্ত নেই। আমি বিশ্বাস করি, ধোনিই প্রথম অধিনায়ক যে কিনা দায়িত্ব ছাড়ার আগে নিজেই পরবর্তী অধিনায়ক তৈরি করেছিল। অন্যথায় তারা যখন ইচ্ছা অধিনায়ক পরিবর্তন করতে থাকত।”
অজয় জাদেজার মূল প্রশ্ন দলে যেখানে রবি শাস্ত্রীর মতো কোচ এবং কোহলির মতো বিশ্বমানের ক্রিকেটার রয়েছেন সেখানে হুট করে ধোনির প্রয়োজনীয়তা কী দলে? সেটিই বুঝতে পারছেন না অজয় জাদেজা।
“আমাদের এমন একজন কোচ আছে যার কোচিংয়ে আমরা বিশ্বের এক নম্বর দল হয়েছি। রাতারাতি কী এমন ঘটল যে একজন মেন্টরের প্রয়োজন হয়ে পড়ল? এই ভাবনাই আমাকে অবাক করছে।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 