-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৫ উইকেটে ৪০৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস থামে ৫৪১ রানে। ১৫৫ রানে অপরাজিত ওপেনার এনামুল হক বিজয় সাজঘরে ফেরেন দ্বিশতক হাঁকাতে না পারার আক্ষেপ নিয়েই। তার ব্যাট থেকে আসে ১৮০ রান। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া আল-আমিন ফের ব্যাট হাতে নেমে ১২৮ রান করেন। এছাড়া ৩৫ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক আব্দুর রাজ্জাক। দুই শতক বাদে মেহেদী হাসানের ৮৪ রানের পর তার ব্যাট থেকেই আসে সর্বোচ্চ রান।
বিসিবি উত্তরাঞ্চলের পক্ষে স্পিনার সানজামুল ইসলাম একাই শিকার করেন ৬টি উইকেট।
প্রথম ইনিংসে পাওয়া ২৪৮ রানের লিড নিয়ে খেলতে নেমে বল হাতেও ব্যাটিংয়ের মতই নৈপুণ্য দেখাচ্ছে দক্ষিণাঞ্চল। ৫৮ ওভার বল করে ১৮৬ রানের খরচায় উত্তরাঞ্চলের ৫ উইকেট তুলে নিয়েছে দলটি। ইনিংসের শুরুতেই উত্তরাঞ্চল তাদের ওপেনার মিজানুর রহমানের উইকেট হারায়। এর কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন ওয়ান ডাউনে নামা ফরহাদ হোসেনও। তবে এরপর প্রতিরোধ গড়ে তোলেন জুনায়েদ সিদ্দিকী ও নাঈম ইসলাম। জাতীয় দলের সাবেক এই দুই অধিনায়ক তৃতীয় উইকেটে গড়ে তোলেন ১২৮ রানের পার্টনারশিপ।
নাঈমকে শামসুল আলমের ক্যাচে পরিণত করে দক্ষিণাঞ্চলকে ব্রেক থ্রু এনে দেন নাহিদুল ইসলাম। তার আগে ১১২ বলের মোকাবেলায় ৭টি চার ও ২টি ছক্কায় ৬৭ রান করেন নাঈম। নাঈমের বিদায়ের পর সাজঘরে ফেরেন আরিফুল হকও। জুনায়েদও বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। দলীয় ১৭৯ রানে দলের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন; তার ১৪৪ বলের মোকাবেলায় ৫টি চারের সাহায্যে খেলেন ৭৭ রানের ইনিংস।
উত্তরাঞ্চলের হয়ে দিনের খেলা শেষ করেছেন ১৫ রানে অপরাজিত জিয়াউর রহমান ও ৩ রানে অপরাজিত ধীমান ঘোষ। তাদের দিকেই এখন তাকিয়ে আছে পুরো দল। ইনিংস ব্যবধানে হার এড়াতে শেষ দিনে কমপক্ষে আরও ৬২ রান করতে হবে দলটিকে।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
উত্তরাঞ্চল প্রথম ইনিংস ২৯৩
আরিফুল ৯৮, জিয়াউর ৬৯
রাজ্জাক ৬৯/৭, নাহিদুল ৩৫/১
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ৫৪১
বিজয় ১৮০, আল-আমিন ১২৮, মেহেদী ৮৪
সানজামুল ১৫৮/৬, এবাদত ৮৮/২
উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংস ১৮৬/৫ (৫৮ ওভার)
জুনায়েদ ৭৭, নাঈম ৬৭
নাহিদুল ৮/১, মনির ২৬/১
উত্তরাঞ্চল ৬২ রানে পিছিয়ে।