-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ম্যাচ শুরুর আগে ভারতীয় অধিনায়কের সাথে হাস্যজ্বল বাংলাদেশের অধিনায়ক। যদিও ম্যাচ শেষে মিলিয়ে গেছে সাইফ হাসানের এই হাসি।[/caption]
টস জিতে ব্যাট করতে নামা ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুটা হয়েছিল ভালোই। দলীয় ১৬ রানেই ওপেনার মাঞ্জত কালরাকে সাজঘরে ফিরিয়ে ভালো কিছুর আভাস দিয়েছিলেন রবিউল হক। তবে সেই 'ভালো কিছু'-র দেখা আর পাওয়া যায়নি ভারতের দৃঢ় ব্যাটিংয়ে। এরপর একটা সময় আবারও ম্যাচের গতি টেনে ধরলেও মিডল অর্ডারে অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিং ফের ম্যাচে ব্যাকফুটে ঠেলে দেয় বাংলাদেশকে।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাইফ হাসান বলেন, 'আমাদের বোলিংয়ের শুরুটা ভালো ছিল। কিন্তু আমরা ভালো করার ধারাবাহিকতা বজায় রাখতে পারিনি। মিডল অর্ডারে ওদের বড় একটা পার্টনারশিপ হয়েছিল। কিন্তু আমাদের স্পিনাররা ওদের আটকাতে পারেনি।'
২৬৬ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি ব্যাটসম্যানরাও। দলীয় স্কোর একশ ছোঁয়ার আগেই সাজঘরে ফিরে যান যুব টাইগারদের পাঁচজন ব্যাটসম্যান। এতে চাপ সৃষ্টি হয় মিডল অর্ডারে, যে চাপ আর পরবর্তীতে জয় করা সম্ভব হয়নি। সাইফের মতে, আরেকটু ইতিবাচকভাবে ব্যাটিং করলে ম্যাচের ফল ভিন্নও হতে পারত। বাংলাদেশের পরিকল্পনা ছিল প্রথম দশ ওভারে উইকেট না খোয়ানো, অথচ এই সময়ে ধীর গতির রানের পাশাপাশি সাজঘরে ফিরে যান মোহাম্মদ নাইম।
তিনি বলেন, 'আমরা ব্যাট হাতে আরও ইতিবাচক হতে পারতাম। শুরুতে যদি আরও একটু ভালো ব্যাটিং করা যেত তাহলে আমাদের মিডল অর্ডারের জন্য কাজটা আরও সহজ হয়ে যেতে পারত। আমাদের পরিকল্পনা ছিল প্রথম দশ ওভারে আমরা কোনো উইকেট হারাবো না। কিন্তু সেটা আমরা করতে পারিনি।'