-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সফরকারীরা। টস হারলেও দুর্দান্ত সূচনা করে স্বাগতিকরা। ৯১ রানে প্রথম উইকেট হারায় তারা। শ্রীলঙ্কাকে প্রথম আমন্ত্রণের সুযোগ করে অভিজ্ঞ মালিঙ্গা।
দুর্দান্ত শুরু করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি দক্ষিণ আফ্রিকা। ওপেনার কুইন্টন ডি কক আজকেও শতক করার সুযোগ হারিয়েছেন। ৭০ বলে ৯৪ রান করে থিসারা পেরেরার বলে আউট হন তিনি। মাঠের চারপাশে বাউন্ডারির ফুলঝুরি ছোটান তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ১৭টি চার ও ১টি ছয়ে।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস খেলেছেন ৫৭ রানের ইনিংস। তার ৬৬ বলের ইনিংসটিতে ছিল ৭টি চারের মার। এছাড়া মুল্ডার ১১ বলে ১৭ এবং মিলার ৩৬ বলে ২৫ ছাড়া বলার মতো রান করতে পারেনি আর কেউ। ফলে ২৯ বল আগেই ২৫১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
শ্রীলঙ্কার হয়ে থিসারা পেরেরা ৩টি এবং মালিঙ্গা ও ধনঞ্জয় ডি সিলভা নিয়েছেন ২টি করে উইকেট।
লড়াকু স্কোরের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দলীয় রান শতক পূরণ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে ম্যাচটাকে নিজেদের জন্য কঠিন করে ফেলে তারা। আর ঘুরে দাঁড়াতে পারেনি লাসিথ মালিঙ্গার দল।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ওসাদা ফার্নান্দো। এছাড়া মেন্ডিস, পেরেরা ও ডি সিলভা করেন যথাক্রমে ২৪, ২৩ ও ১৫ রান। ৩২.২ ওভারেই গুটিয়ে পড়ে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি উইকেট শিকার করেছেন রাবাদা। তাহির, লুঙ্গি ও নর্টজে নিয়েছেন ২টি করে উইকেট।
ম্যাচসেরা হয়েছেন ওপেনার কুইন্টন ডি কক। সফরকারীদের ১১৩ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: (৪৫.১ ওভার) ২৫১/১০ (ডি কক ৯৪, ডু প্লেসিস ৫৭, মিলার ২৫, মুল্ডার ১৭; পেরেরা ৩/২৬, মালিঙ্গা ২/৩৯, ডি সিলভা ২/৫৫)
শ্রীলঙ্কা: (৩২.২ ওভার) ১৩৮/১০ (ফার্নান্দো ৩১, মেন্ডিস ২৪, পেরেরা ২৩,
ডি সিলভা ১৫; রাবাদা ৩/৪৩, তাহির ২/৩৯, লুঙ্গি ২/১৪, নর্টজে ২/২৫)