-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ভারতীয় বোর্ডের এমন সিদ্ধান্তে হতাশ হয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। লঙ্কান বোর্ডদের চাওয়া পূর্ণ শক্তির দল পাঠাতে হবে এই ত্রিদেশীয় টি- টোয়েন্টি সিরিজে। তবে দলের শীর্ষ পাঁচ ক্রিকেটারকে না পাঠানোর ব্যাপারে অনেকটাই নিশ্চিত বিসিসিআই। দক্ষিণ আফ্রিকায় লম্বা সফর সেই সাথে আইপিএলেও এই পাঁচ ক্রিকেটারকে ফিট দেখতে চায় বিসিসিআই।
এই ক্ষেত্রে নিদাহাস ট্রফির জন্য বিশ্রামে পাঠানো হতে পারে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, পেসার জাসপ্রিত বুমরাহ আরেক পেসার ভুবেনশ্বর কুমার, অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ভারত দলের অধিনায়ক বিরাট কোহলিকে। এই দলে নিয়মিত অধিনায়ক কোহলি না থাকলে নেতৃত্বর ভার উঠবে সহ-অধিনায়ক রোহিত শর্মার উপর।
এই পাঁচ ক্রিকেটার বাদেও দলে একাধিক নতুন মুখ আসার সম্ভবনার কথা জানিয়েছে বোর্ডের এক সূত্র। তিনি জানিয়েছেন, "দক্ষিণ আফ্রিকায় লম্বা সফরের পর নিদাহাস ট্রফির জন্য শীর্ষ ক্রিকেটারদের পাঠানোর কোন প্রয়োজন মনে করছি না। "
নিয়মিত উইকেটকিপার ব্যাটসম্যান ধোনি না থাকাতে দলে সুযোগ পেতে পারেন তরুণ কিপার রিশাব পান্ত। জানা যায় বিজয় হাজারে ট্রফির ম্যাচ চলাকালীন পান্ত'র সঙ্গে কথা বলেছেন নির্বাচকরা। সূত্র অনুযায়ী রবিবার নিদাহাস ট্রফির জন্য দল ঘোষণা করতে পারে বিসিসিআই।
আগামী ৬ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ভারত। নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে 