-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিগত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ক্রিকেটারদের স্কোর দেওয়া হয়েছে। স্কোর দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে, পারফরম্যান্সে ৫০ পয়েন্ট, ফিটনেসে ২০ পয়েন্ট, নেতৃত্ব গুণাবলীতে ১০ পয়েন্ট, পেশাদারিত্বে ১০ পয়েন্ট এবং ভবিষ্যৎ কার্যকারিতা ও মানিয়ে নেওয়ার ওপর ভিত্তিতে রাখা হয়েছে ১০ পয়েন্ট। যেহেতু ২০২০-২১ মৌসুমে খুব বেশি ম্যাচ খেলা হয়নি শ্রীলঙ্কানদের, তাই ২০১৯-২০ এর পারফরম্যান্সকেও বিবেচনায় নেওয়া হয়েছে।
এই পয়েন্টের ওপর ভিত্তি করে খেলোয়াড়দের ক্যাটেগরিতে বিভক্ত করা হয়েছে। প্রতিটি ক্যাটেগরিতে আবার রাখা হয়েছে সাব-ক্যাটেগরি। সব মিলিয়ে শীর্ষে জায়গা পেয়েছেন কেবল ২ জন, ধনাঞ্জয়া ও ডিকভেলা। এ১ ক্যাটেগরিতে তাদের বেতন ১ লাখ মার্কিন ডলার। নতুন অধিনায়ক কুশল পেরেরা ও সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস আছেন এ২ ক্যাটেগরিতে। টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নে এ৩ ও আরেক সাবেক অধিনায়ক দীনেশ চান্দিমালকে রাখা হয়েছে সি২ ক্যাটেগরিতে।
এ১ ক্যাটেগরিতে সর্বোচ্চ বেতন দেওয়া হবে ১ লাখ মার্কিন ডলার এবং সর্বনিম্ন বেতন দেওয়া হবে ডি৩ ক্যাটেগরিতে, ২৫ হাজার মার্কিন ডলার। গত ৩২ বছরের ইতিহাসে এবারই তালিকায় সবচেয়ে কম ২৪ জন ক্রিকেটারদের রাখা হয়েছে।
একনজরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বেতন:
এ১ (১ লাখ মার্কিন ডলার) : ধনঞ্জয়া ডি সিলভা ও নিরোশান ডিকভেলা
এ২ (৮০ হাজার মার্কিন ডলার) : কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস
এ৩ (৭০ হাজার মার্কিন ডলার) : দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস
বি১ (৬৫ হাজার মার্কিন ডলার) : সুরাঙ্গা লাকমল, দাসুন শানাঙ্কা
বি২ (৬০ হাজার মার্কিন ডলার) : বানিন্দু হাসারাঙ্গা, লাসিথ এম্বুলডেনিয়া
বি৩ (৫৫ হাজার মার্কিন ডলার) : পাথুম নিশাঙ্কা, লাহিরু থিরিমান্নে
সি১ (৫০ হাজার মার্কিন ডলার) : দুশমান্থা চামিরা, কাশুম রাজিথা
সি২ (৪৫ হাজার মার্কিন ডলার) : দীনেশ চান্দিমাল, লাকশান সান্দাকান
সি৩ (৪০ হাজার মার্কিন ডলার) : বিশ্ব ফার্নান্দো, ইসুরু উদানা
ডি১ (৩৫ হাজার মার্কিন ডলার) : রমেশ মেন্ডিস, ওশাদা ফার্নান্দো
ডি২ (৩০ হাজার মার্কিন ডলার) : দানুশকা গুণাথিলাকা, লাহিরু কুমারা
ডি৩ (২৫ হাজার মার্কিন ডলার) : অকিলা ধনঞ্জয়া, আশেন বান্দারা।