-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

করোনাভাইরাসের কারণে নিউজিল্যান্ড থেকে অন্য দেশে যাতায়াত নিয়ে রয়েছে কঠোর নিয়ম। সেই নিয়ম মেনে ভেট্টোরিকে সফর করানো বেশ কষ্টকর। তাই শুধুমাত্র নিউজিল্যান্ড সফরেই ভেট্টোরির সার্ভিস পাবে বাংলাদেশের স্পিনাররা।
আকরাম খান বলেন, "ভেট্টোরির সঙ্গে চুক্তি টি-টোয়েন্টি পর্যন্ত। করোনার সময়ে নিউজিল্যান্ড যাওয়া এবং আসায় বিরাট একটা সিস্টেমেটিক প্রবলেম আছে। সেটার জন্য আমরা আপাতত নিউজিল্যান্ডের বাইরে ওকে পাবো না। আমরা ভবিষ্যতে চিন্তা করবো কি হয় না হয়। এর মধ্যে স্থানীয় কোচ আছে যাকে নিয়ে আমরা শ্রীলঙ্কা যাব।"
"শ্রীলঙ্কা সফরে দেশীয় স্পিন কোচে প্রাধান্য দিচ্ছি। এর মধ্যে দেখি, কি করা যায়। কোভিডের জন্য পরিস্থিতিতে আমরা ঝামেলায় আছি।"
দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কাজ করার জন্য বাংলাদেশে আসলে অতিরিক্ত ৪০ দিন ভেট্টোরিকে থাকতে হতো বলে জানান আকরাম। তিনি বলেন, "ভেট্টোরির জন্য আসতে হয় তাহলে অনেক ঝামেলা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি ওকে আনতাম তাহলে ওকে ৭০-৭৫ দিন বাইরে থাকতে হবে। এটা ওর জন্য এবং আমাদের ক্রিকেটের জন্য কিন্তু ভালো না। কারণ ৩০ দিনের জন্য যদি অতিরিক্ত ৪০ দিন বাইরে থাকতে হয় তাহলে হয় না। এটা পরিস্থিতির কারণে। ভেট্টোরিকে দোষ দেওয়ার কিছু নেই। আমরা ভবিষ্যতে দেখব কি করা যায়।"