-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সম্প্রতি 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে টাইটেল স্পন্সর হিসেবে 'রকেট'-এর পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান শেখ সোহেল, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাইদুল হাসান ও টাইটেল স্পন্সরশিপ রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের সানাউল আরেফিন।
অনুষ্ঠানে ডাচ বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাইদুল হাসান বলেন, ‘বাংলাদেশ দলের হোম সিরিজের সঙ্গে থাকতে পেরে আমরা গর্ববোধ করছি। বাংলাদেশ দলের অগ্রযাত্রায় ভবিষ্যতেও তাদের সঙ্গে থাকার আশা করছি।’
এদিকে সিরিজকে সামনে রেখে ম্যাচ ডে'তে কিছু টিকিট রাখা হবে বলে জানিয়েছেন নিজামউদ্দিন চৌধুরী সুজন। অনুষ্ঠানে তিনি বলেম, ‘টিকিট নিয়ে আমরা পরিকল্পনার কথা যেভাবে বলি ওটা সবসময় বাস্তবায়ন সম্ভব হয় না। এটা মূলত চাহিদা ও আমাদের ধারণ ক্ষমতার কারণে। আপনারা দেখেছেন কিছু কিছু ম্যাচে টিকিটের চাহিদা থাকে না কিন্তু হাই ভোল্টেজ ম্যাচে সবসময় চাহিদা থাকে। টেস্টে হয়তো অসুবিধা হবে না। আর টি-টোয়েন্টিতে যেহেতু টিকিটের পর্যাপ্ত চাহিদা থাকে এবং অতীতে এ ধরনের ঘটনা যেহেতু ঘটেছে আমরা চেষ্টা করব ম্যাচ ডেতেও কিছু কিছু টিকিট রাখার জন্য।’
উল্লেখ্য, টেস্টে টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে এক হাজার টাকা ও সর্বনিম্ন পঞ্চাশ টাকা। টি-২০ সিরিজে টিকিটের সর্বোচ্চ মূল্য দুই হাজার টাকা এবং সর্বনিম্ন মূল্য একশ টাকা। চট্টগ্রাম টেস্টে পরিচয়পত্র ও ইউনিফর্ম প্রদর্শনে ফ্রিতে খেলা দেখতে পারবেন স্কুল শিক্ষার্থীরা।