-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ঠিক হয়ে গেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭ সেমিফাইনালের লাইন-আপ। ভারত, ইংল্যান্ড দুইদলই পেয়েছে শেষ চারের টিকিট, কিন্তু তারা খেলবে দুইটি ভিন্ন ম্যাচে। আর এ জন্য বেশ ভালোভাবেই রয়েছে আবারও ফাইনালে এ দুইদলের মুখোমুখি হবার সম্ভাবনা।
আর তা যদি হয়, সেটি যে দারুণ উত্তাপ ছড়াবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। কারণ ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফির শেষ আসরেও ফাইনাল খেলেছিল এই দুই দলই। আর সেই ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল ভারত।
কিন্তু সেই ইংল্যান্ডের সাথে এই ইংল্যান্ডের আকাশ-পাতাল তফাৎ। এই ইংল্যান্ড অনেক পরিণত, আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তাই আরও একবার ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে ফাইনালে হারিয়ে শিরোপা থেকে বঞ্চিত করা একদমই সহজ হবে না ভারতের জন্য।
তবে এই মুহূর্তে ফাইনালে কাদের সাথে খেলা হতে পারে সে নিয়ে একদমই ভাবছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে তিনি এটিও মানেন যে সকলেই নাকি উদগ্রীব হয়ে আছে ভারত-ইংল্যান্ড ফাইনাল দেখার জন্য।
ফাইনালে কোন দলের মুখোমুখি হতে চান, এমন প্রশ্নের জবাবে কোহলি বলেন, 'যে কারও। আমাদের স্রেফ ফাইনালে পৌঁছাতে পারলেই হলো। প্রতিপক্ষ কে হবে সেটা নিয়ে একদমই ভাবছি না আমরা।'
পরে কোহলি আরও বলেন, 'সেমিফাইনালে আমরা কাদের পাচ্ছি এটা কোন বড় বিষয় নয়। লিগ পর্বটাই ছিল সবচেয়ে কঠিন। এখন আমাদের সামনে শুধুই একটি ম্যাচ আছে, আর সেটি জিততে পারলেই আমরা ফাইনালে। সকলেই চায় ভারত-ইংল্যান্ড ফাইনাল দেখতে। এই দুইদলই যদি ফাইনালে ওঠে, তাহলেই বোধহয় মানুষ সবচেয়ে বেশি খুশি হবে। তারা যা দেখতে চায় সেটিই দেখতে পাবে।'
কিন্তু এখনই ভারত বা ইংল্যান্ড দুই দলের কারোই ফাইনালের আশা করা সমীচীন নয়। কেননা তাদের সামনে আছে সেমিফাইনালে 