-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বোনাস দেওয়ার ঘোষণা আসার পর টাকা পাঠাতে দেরী করছে না দেশের ক্রিকেটের অভিভাবক বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। ঘোষণার একদিন পর, অর্থাৎ বৃহস্পতিবারই ক্রিকেটারদের একাউন্টে চলে যাচ্ছে বোনাসের নির্ধারিত টাকা।
বুধবার এ বিষয়ে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবি পরিচালক এবং জাতীয় দল পরিচর্যা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম খান জানান, খেলোয়াড়দের নির্ধারিত টাকা বৃহস্পতিবারই পৌঁছে যাবে নিজ নিজ ব্যাংক একাউন্টে। যদিও সেই নির্ধারিত টাকার পরিমাণ কত, তা জানাতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির চার কোটি টাকা পাবেন ঐ টুর্নামেন্টে খেলা ক্রিকেটার ও দায়িত্ব পালন করা কোচ-কর্মকর্তারা। ঢাকা টেস্টের দুই কোটি টাকা পাবেন কেবল এই টেস্টে সংশ্লিষ্টরাই।
উল্লেখ্য, বিসিবি বাংলাদেশের হাতেগোনা কয়েকটি স্বনির্ভর প্রতিষ্ঠানের একটি। গত কয়েক বছর ধরে পুরো ক্রিকেট বোর্ড পরিচালিত হচ্ছে সম্পূর্ণ নিজস্ব আয় থেকে। শুধু তাই নয়, সরকারকে নির্ধারিত কর দেওয়ার পাশাপাশি ক্রিকেটার ও বোর্ড এগিয়ে আসছে বিভিন্ন চ্যারিটি কাজেও।