-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চট্টগ্রামের দ্বিতীয় দিনশেষে ১৫৫ রানে অপরাজিত ছিলেন জাতীয় দলের বাইরে থাকা এনামুল। তৃতীয় দিনে সুযোগ ছিল ইনিংস আরও বড় করার। কিন্তু প্রথম সেশনে ২৫ রান যোগ করেই সাজঘরে ফিরেছেন এনামুল। স্পিনার সানজামুল ইসলামের বলে বোল্ড হোন তিনি। এর পূর্বে ৪৬৪ মিনিট ক্রিজে ছিলেন তিনি। ৩১৪ বলে ১৬ চারে করেছেন ১৮০ রান। এটি ছিল এনামুলের প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭তম শতক। তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস ২১৬ রানের।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৮ উইকেটে ৫০৩ রান। লিড ২১০ রানের।
উল্লেখ্য, এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন উত্তরাঞ্চলের অধিনায়ক জহুরুল ইসলাম অমি। ভালো সূচনা করলেও তা ধরে রাখতে পারেনি তারা। তবে আরিফুল হকের ব্যাটে প্রথম ইনিংসে ২৯৩ রান তোলে উত্তরাঞ্চল। আরিফুল ২ রানের জন্য শতকের মাইলফলক স্পর্শ করতে পারেননি। ১৫১ বলে ৯৮ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। এদিকে বল হাতে ৬৯ রানে ৭ উইকেট নিয়েছেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাক।
এরপর প্রথম দিনেই প্রতিপক্ষকে অলআউট করে ব্যাট করতে নেমে ১ উইকেট ২১ রান তোলে দক্ষিণাঞ্চল। দ্বিতীয় দিনে দ্রুত ২ উইকেট হারায় তারা। এরপর ওপেনার এনামুল হক বিজয়ের সাথে জুটি গড়ে তোলেন আল-আমিন। দুই ব্যাটসম্যানই দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নেন। আল-আমিন করেন ১২৮ রান। এর পাশাপাশি মেহেদি হাসান করেছেন ৮৪ রান। উত্তরাঞ্চলের পক্ষে এখন পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন বামহাতি স্পিনার সানজামুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর (শেষ খবর পাওয়া পর্যন্ত)
উত্তরাঞ্চল প্রথম ইনিংস- ২৯৩/১০ (আরিফুল ৯৮, রাজ্জাক ৭/৬৯)
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস-৫০৩/৮ (বিজয় ১৮০, আল-আমিন ১২৮; এবাদত ৫৯/২, সানজামুল ১১৮/২)