-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ইনজুরির কারণে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় উড়াল দিতে পারেননি ভারতের ওয়ানডে এবং টি-টোয়েন্টির সহ-অধিনায়ক রোহিত। আইপিএল চলাকালীন চোট বাঁধিয়েছিলেন তিনি। যে কারণে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি সহ প্রথম দুই টেস্টও মিস করবেন ‘হিটম্যান’ খ্যাত এই ওপেনার।
তবে ক্লিনিক্যাল টেস্ট উতরে যাওয়ায় গত ১৫ ডিসেম্বর অস্ট্রেলিয়া পৌঁছেই নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন রোহিত। এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ জানুয়ারি সিডনিতে আরম্ভ হতে যাওয়া তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। শুধু তাই নয় বিরাট কোহলির অনুপস্থিতিতে টেস্টেও দলকে নেতৃত্ব দেওয়ার গুঞ্জনও উঠেছে।
তবে হুট করে সিডনিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় তৃতীয় টেস্ট আদৌ সেখানে অনুষ্ঠিত হবে কি না সেটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে তাদের আশা তৃতীয় টেস্ট সেখানেই আয়োজন করবে। এইদিকে সিডনিতে তৃতীয় টেস্ট আয়োজন করতে না পারলে বিকল্প হিসেবে মেলবোর্ন কিংবা অ্যাডিলেডে হওয়ার কথা রয়েছে।
যে কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে রোহিতের কোয়ারেন্টিনের বাকি সময়টা যেন মেলবোর্নে এসে পূরণ করত পারে সেটির অনুরোধ জানিয়েছেল বিসিসিআই। তবে এই ব্যাপারে স্থানীয় সরকারের নির্দেশের বাইরে যেতে পারবে না ক্রিকেট অস্ট্রেলিয়া, সেটি তারা সাফ জানিয়ে দিয়েছে। ফলে হোটেল রুমেই বসেই দিন কাটাতে হচ্ছে রোহিতের।
শুধু তাই নয় হোটেল রুমে অনুশীলনের ব্যবস্থাও রাখা হয়েছে রোহিতের জন্য। করোনার প্রকোপ বাড়তে থাকায় আপাতত হোটেলে বসেই অনুশীলন করে সময় পার করছেন এই ওপেনার।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 